অটোরিকশার অর্থনীতি: কেন এই বাহনের এত বিপুল চাহিদা?
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
গত কয়েক বছরে অটোরিকশার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। শুধু ঢাকাই নয়, দেশের অন্যান্য এলাকাও এই বাহন অনেক দ্রুত বেড়েছে। বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ অটোরিকশা চলাচল করছে।
বাংলাদেশে নিবন্ধিত যানবাহনের মধ্যে মাত্র ২ শতাংশ হচ্ছে বাস বা মিনিবাসের গণপরিবহন। গণপরিবহনের চাহিদা অনুপাতে জোগানের এই ঘাটতিই অটোরিকশার চাহিদা বৃদ্ধির মূল কারণ।
২০০৪ সালে চীন থেকে প্রথম সম্পূর্ণ সংযোজন করা অটোরিকশা আমদানি শুরু হলেও এখন এগুলো স্থানীয়ভাবেই সংযোজন হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ প্যাডেল রিকশায় আমদানি করা ব্যাটারি লাগিয়ে সেগুলোকে অটোরিকশায় রূপান্তর করা হয়। ঢাকায় একটি নতুন অটোরিকশা তৈরি করতে খরচ পড়ে ৬০ থেকে ৮০ হাজার টাকার বেশি।
ঢাকার শাহবাগ এলাকার ৫২ বছর বয়সি অটোরিকশা চালক ওয়াহিদ ইসলাম বলেন, 'আমরা মালিককে দৈনিক ৩৫০ টাকা দিই। চার্জ করার জন্য দৈনিক ৫০ টাকার মতো লাগে। এতে মাসে চার্জ খরচ যায় প্রায় ১ হাজার ৫০০ টাকা।’
অন্যদিকে একটি প্রথাগত প্যাডেল রিকশা তৈরিতে খরচ হয় ৩৫ হাজার টাকারও কম। এছাড়া প্যাডেল রিকশার দৈনিক গ্যারেজ ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা- এর কোনো চার্জিং খরচও নেই।
তারপরও রিকশাচালকরা কেন প্রথাগত প্যাডেল রিকশা রেখে অটোরিকশার দিকে ঝুঁকছেন?
উত্তরটা সহজ। কারণ, প্যাডেল রিকশায় আয় যেমন বেশি, তেমনি এখান থেকে বিনিয়োগও উঠে আসে অনেক দ্রুত।
প্রায় ৪০ বছর ধরে রিকশা উৎপাদনের পেশায় যুক্ত আলী হোসেন। তিনি বলেন, আজকাল মানুষের সবসমই তাড়া থাকে; তারা প্যাডেল রিকশার চেয়ে অটোরিকশাই বেশি পছন্দ করে। তাছাড়া অটোরিকশা চালাতে শারীরিক পরিশ্রম হয় না, দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এবং চালকরা ভাড়াও কম রাখতে পারেন। এতে তারা সারা দিনে তুলনামূলক কম ভাড়ায় প্যাডেল রিকশার চেয়ে অনেক বেশি যাত্রী পরিবহন করতে পারেন।
অটোরিকশা চালক ওয়াহিদ ইসলাম জানান, মাসে আমরা প্রায় ৩০ হাজার টাকা বা তারচেয়েও বেশি আয় করতে পারি।
অন্যদিকে প্যাডেল রিকশাচালকরা মাসে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন। এছাড়া মাঝেমধ্যেই শারীরিক পরিশ্রমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। ফলে অনেকদিন তাদের কোনো আয়ই হয় না।
লাখ লাখ রিকশাচালক জীবিকার জন্য অটোরিকশার ওপর নির্ভরশীল। এ রিকশার আধিক্যতার প্রেক্ষিতে অনেকে এটা নিষিদ্ধের দাবি তুলছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়। বিদ্যমান চালকদের বিকল্প কর্মসংস্থান খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












