ঘুম ভাঙতেই বুকে ব্যথা? সাবধান হোন
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বুকের ব্যথা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এর পেছনে থাকতে পারে সাধারণ সমস্যা বা মারাত্মক রোগ। চিকিৎসকরা ঘুম ভাঙার সময় বুক ব্যথার সম্ভাব্য কারণগুলো এভাবে ব্যাখ্যা করেছেন-
হার্টসংক্রান্ত সমস্যা:
হার্ট অ্যাটাক: হৃদযন্ত্রে রক্তপ্রবাহ বন্ধ হলে মাঝখানে চাপ বা তীব্র ব্যথা হতে পারে।
অ্যাঞ্জাইনা: ধমনীতে চর্বি জমে রক্তপ্রবাহ কমলে হঠাৎ ব্যথা হতে পারে।
পেরিকার্ডাইটিস: হার্টের চারপাশের আবরণে প্রদাহ হলে শ্বাস নেওয়ার সময় বা শুয়ে থাকলে ব্যথা বেড়ে যেতে পারে।
মায়োকার্ডাইটিস: হার্টের পেশিতে প্রদাহ হলে হৃদস্পন্দন অনিয়মিত ও ব্যথা হতে পারে।
অর্টিক ডিসেকশন: প্রধান ধমনী ফেটে গেলে তীব্র ও বিপজ্জনক বুক ব্যথা হয়।
হজম-সম্পর্কিত কারণ:
বুকজ্বালা: অ্যাসিড খাদ্যনালিতে উঠলে হার্টের ব্যথার মতো জ্বালা বা চাপ অনুভূত হয়।
ডিসফেজিয়া: খাবার গিলে অসুবিধা হলে বুকের মধ্যে চাপ বা ব্যথা হতে পারে।
প্যানক্রিয়াটাইটিস বা গলস্টোন: পেটের উপরের অংশের ব্যথা অনেক সময় বুকে ছড়িয়ে পড়ে।
শ্বাসতন্ত্র-সম্পর্কিত কারণ:
পালমোনারি এম্বোলিজম: ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধলে হঠাৎ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট হয়।
প্লুরিসি, পালমোনারি হাইপারটেনশন: ফুসফুসে প্রদাহ বা উচ্চ রক্তচাপ থাকলেও বুকের চাপ বাড়ে।
ফুসফুসের ক্যানসার বা নিউমোথোরাক্স: গভীর শ্বাস বা কাশির সময় ব্যথা বেড়ে যায়।
অন্যান্য কারণ:
কস্টোকন্ড্রাইটিস: পাঁজরের হাড় ও কার্টিলেজে প্রদাহ হলে হার্ট অ্যাটাকের মতো ব্যথা হতে পারে।
প্যানিক অ্যাটাক: হঠাৎ ভয়, হৃদকম্পন, শ্বাস দ্রুত নেওয়া, ঘাম-সব মিলিয়ে বুকব্যথা হতে পারে।
পেশি বা আগের আঘাত: ঘুমের মধ্যে শরীর মোচড়ানো বা পুরোনো আঘাতের কারণে ব্যথা হতে পারে।
সতর্কতার পরামর্শ:
যদি ব্যথা হঠাৎ হয়, তীব্র হয়, কয়েক মিনিটের বেশি স্থায়ী থাকে বা সঙ্গে শ্বাসকষ্ট, ঘাম, মাথা ঘোরা থাকে-তাহলে দ্রুত জরুরি চিকিৎসা নিন। সাধারণ হজমজনিত ব্যথা বা পেশির টানের কারণে ব্যথা ছোট এবং স্বল্পস্থায়ী হয়।
ঘুম ভাঙতেই বুক ব্যথা সবসময় হার্টের সংকেত নয়, তবে এর পেছনে মারাত্মক সমস্যা থাকতে পারে। সন্দেহ হলেই ডাক্তারকে দেখানো সবচেয়ে নিরাপদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০ হাজার সূর্যের শক্তি ছড়াচ্ছে প্রথম শনাক্ত ব্ল্যাক হোল সিগনাস এক্স-১
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিরিড উল্কাবৃষ্টি: আকাশে ঝলমলে আলোর রেখা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌরজগতেই থাকতে পারে রহস্যময় ‘পঞ্চম বল’
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাকৃতিক কম্পাস ধ্রুবতারা: আকাশে এক ঝলকে খুঁজে নেওয়ার উপায়
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেটা কেবল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ‘মুকুল’ থেকে আম হয় না কেন?
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানুষের আয়ু হতে পারে ২০০ বছর, সূত্র মিললো তিমির প্রোটিনে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো ঘুমের জন্য যা প্রয়োজন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধাস্ত্র : ব্যালিস্টিক মিসাইল কীভাবে কাজ করে
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা অনেকেই জানি না যে, ভাতও একটি সুন্নতী বরকতময় খাবার। আমাদের দেশে পান্তা ভাত একটি ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে গরমের সময়ে অনেকেই খাদ্যতালিকায় এ খাবারকে গুরুত্ব দেন।
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার বিশেষ খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘হাঁস’ সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












