নিজস্ব প্রতিবেদক:
ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ ও নেত্রকোণায় পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। এছাড়াও রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন, নেত্রকোণায় একজন ও হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃ বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন জাগরণ ও বিপ্লব সৃষ্টি হবে বলে আশাব্যক্ত করেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন করা হয়নি। এর কারণে খালের দুই পাড় এবং খালের মধ্যেও অনেকে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গেছে। কোথ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট করে কৃষকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিণধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি টেকসই ভিত্তি পাবে।
কিন্তু কৃষকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এমন কোনো লোভ ছিল না, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভারতে পলাতক) আমাকে দেখাননি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, আমি বলেছি, আমার বয়স ৮০ বছর হয়ে গেছে। এখন আর এগুলো করার সময় নেই। জিয়া পরিবারের বাইরে কোনোদিন আমার কোনো চিন্তা-চেতনা ছিল না। আমি জীবনে এককভাবে পথ চলেছি। যখন যেটা সত্যি মনে হয়েছে, মুখ ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সার্ককে পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে মন্ত্রী পর্যায়ের এক প্যানেল আলোচনায় এ কথা জানায় সে।
খলিল সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল অবদানের কথা স্মরণ করে। সে বলেছে, সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির একটি অন্যতম প্রধান লক্ষ্য।
প্যানেল আলোচনায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, পেট্রল পাম্পগুলো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চিকিৎসকরাই সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। চিকিৎসকের উপদেশ ও আন্তরিক ব্যবহারও একজন রোগীর কাছে ওষুধের মতো কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) ঢাকা সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
পদ্মা ও মহানন্দা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার জ্বালানি তেল (ডিজেল) সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে চলমান এ সংকটে অধিকাংশ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়ন। এসব এলাকার মানুষ প্রতিদিন শিক্ষা, ব্যবসা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ, বিদিরপুর ও ফু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ নম্বর ২৯ এতদ্বারা বাতিল করা হলো।
বাতিল হওয়া ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল ‘কোনো পরীক্ষার্থীকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে তিনটি বিভাগে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে চলতি বছরের প্রথম তিন মাসে দেশে-বিদেশে প্রায় আড়াই হাজার কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশনা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার করা ২ হাজার ২১৬ কোটি ৬৮ লাখ টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে।
দুদকের আন্তর্জাতিক সমন্বয় শাখার এক কর্মকর্তা জানান, বিভিন্ন দেশে উদ্ঘাটন হওয়া সম্পদসংক্রান্ত আদালতের জব্দের আদেশগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরের মাটিতে একসময় আঙুর চাষ ছিল কল্পনার মতো। দেশের আবহাওয়ায় সফল হবে কি না, তা নিয়েই ছিল নানা প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নকে চ্যালেঞ্জে পরিণত করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। যার হাত ধরে চাঁদপুরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক আঙুরের বাগান।
চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় ‘প্রধানিয়া এগ্রো’ বাগানে ঢ়ুকলেই চোখে পড়বে ভিন্ন এক দৃশ্য। বাঁশের তৈরি মাচার ওপর সারি সারি লতা, আর সেই লতায় থোকায় থোকায় ঝুলছে সবুজ আঙুর। দূর থেকেই নজর কাড়ে এই দৃ বাকি অংশ পড়ুন...












