পিরোজপুর সংবাদদাতা:
নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোচালক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে তিনি শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়ারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নিহতের মা শাহিদা বেগম জানান, তার ছেলে ১ মার্চ সকালে গ্রাম চৌকিদার মো. হানিফ, স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাইয়ের দ্বারা ইউন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এসময় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরও জানান, নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে।
সভায় মন্ত্রী এসএ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন আগামী ৭ কর্মদিবসের মধ্যে দেয়ার অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে ঈদের বোনাস যেন আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধ করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকায় সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় শ্রমমন্ত্রী বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন আগামী ৭ কর্মদিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কীট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন তার সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করতে এলে স্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে। এরইমধ্যে ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।
চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে।
বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কথিত সুশীল সমাজের প্রতিনিধি আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর থেকে সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু কাজ করেছে ঠিক উল্টো। অর্থ পাচার নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলো, কিন্তু স্বীকৃত অর্থ পাচারকারীদের সঙ্গে গোপন সমঝোতা করেছে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর এদের সঙ্গে গোপন এবং অনৈতিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের ইস্যু ধামাচাপা দেয়। প্রতিটি ঘটনায় সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাং বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
ভাঙ্গা পৌরসভায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চায়ের দোকানদার জুবায়ের মিয়া। তার আন্তরিকতা ও নৈতিকতার কারণে হারিয়ে যাওয়া এক লাখ ৫৭ হাজার টাকা ফিরে পেয়েছেন এক বৃদ্ধ। টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার একটি চায়ের দোকানে ভুলে টাকার ব্যাগ ফেলে যান আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের বাসিন্দা মিরাজ শেখ (৬৬)। তিনি হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে ভাঙ্গায় এসে ডাক্তারকে না পেয়ে ফেরার পথে জুবায়ের মিয়ার দোকানে চা পান করেন। এর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রফতানি খাতে টানাপোড়েনের প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
এতে বলা হয়, সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিতে ব্যাংকগুলোকে চলতি মূলধন ঋণসীমার বাইরে বিশেষ মেয়াদি ঋণ সুবিধা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এ নির্দেশনায় উল্লেখ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরের পর তারা পদত্যাগপত্র জমা দেন।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
নির্বাচিত নতুন সরকারের প্রত্যাশা পূরণ ও কাজ করার সুযোগ করে দিতে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে- এমন খবর শুনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখ বাকি অংশ পড়ুন...












