চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী গ্রেফতার
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘এস ড্রাইভ’ অভিযানে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সিএমপির দামপাড়া পুলিশ লাইনসে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।
সোমবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিয়াতলী এলাকায় ইকবাল নামে এক ব্যক্তির ভাড়া ঘরে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘অভিযান পরিচালনার সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় ইশতিয়াক হাসান ইমন গুলিবিদ্ধ হন। তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
‘উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে- দুটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগাজিন, একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি এসএমজি, দেশে তৈরি একটি পাইপ গান, ৪৫৫টি পিস্তলের তাজা গুলি, ১৪টি শটগানের তাজা কার্তুজ এবং একটি খালি কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা, তিনটি ছোরা ও একটি কাঁচি, ৮৮০টি ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ একটি পাওয়ার ব্যাংক, দুটি বডি ওর্ন ক্যামেরা ও একটি ব্যাটারি চার্জার, একটি অস্ত্রের কিট বক্স ও দুটি স্প্রে কিট, একটি বেইজ বল খেলার লোহার বেড, একটি ড্রিল মেশিন, দুটি পলিথিন সিল মেশিন, একটি টুলবক্স, একটি মোটরসাইকেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)