বাংলাদেশি জাহাজের মাস্টার বললেন, বোমা বিস্ফোরণের আতঙ্কে দিন কাটছে
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
‘প্রথম দিন গত শনিবার আমাদের জাহাজের খুব কাছেই একটি তেলের ডিপোতে বোমা বিস্ফোরণ হয়। আতঙ্কে সবাই জাহাজের নিরাপদ কক্ষে ছুটে যাই। এর পর থেকে প্রায় প্রতিদিনই দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনছি। আকাশে দফায় দফায় ড্রোন ও মিসাইলের ধ্বংসলীলা দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের আতঙ্ক-সতর্কতার মধ্যেই দিন কাটছে আমাদের।’
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ থেকে এভাবেই যুদ্ধদিনের অভিজ্ঞতা তুলে ধরেন জাহাজটির মাস্টার শফিকুল ইসলাম খান।
গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগের দিন আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় বাংলার জয়যাত্রা। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর প্রথমে জাহাজ থেকে পণ্য খালাস সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে গত সোমবার আবার পণ্য খালাস শুরু হয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, দুবাইয়ে মার্কিন কনস্যুেলট লক্ষ্য করে হামলার ঘটনাও আমাদের চোখের সামনে ঘটেছে। আমাদের জাহাজ থেকে ২০-৩০ কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুরুতে ভয় বেশি ছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছি। কারণ, এখন বিস্ফোরণের শব্দ প্রায় নিয়মিত শোনা যাচ্ছে।
শফিকুল ইসলাম খান বলেন, জাহাজে সব নাবিকই সতর্ক অবস্থায় আছেন। কোনো হামলা হলে বা আশপাশে বিস্ফোরণ ঘটলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়ে আগেই পরিকল্পনা করা আছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে বলে জানান তিনি। শফিকুল ইসলাম খান বলেন, ‘পণ্য খালাস শেষ হলেও পারস্য উপসাগর থেকে বের হওয়ার সুযোগ না-ও থাকতে পারে। জেবেল আলী বন্দরে এখন বিপুলসংখ্যক জাহাজ রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য কী হবে, সেটিও এখনো নিশ্চিত নয়।’
শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রথম দিনের বিস্ফোরণের পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস, নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ শিপিং করপোরেশন নিয়মিত যোগাযোগ করছে। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নির্দেশনাও দেওয়া হয়েছে। আমাদের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক স্যার প্রতিদিন কয়েকবার যোগাযোগ করছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা মনোবল ধরে রাখার চেষ্টা করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












