রাজশাহী সংবাদদাতা:
আমের মৌসুম মানেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোর বড় বড় বাগান ও আড়তে ব্যস্ততা। তবে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মহানগরীর অলিগলিতে।
হাতের নাগালেই পাওয়া যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী সুস্বাদু আম। নগরীর পাড়া-মহল্লায় ভ্যানে ফেরি করে বিক্রি করা হচ্ছে আম। সকাল থেকে রাত পর্যন্ত খুচরা বিক্রেতারা ভ্যানে ফেরি ও পাড়া-মহল্লাতে অস্থায়ী দোকানে আম বিক্রি করছে।
সাধারণত বাজারের আড়তে যে মানের আম কিনতে বেশ ঝক্কি পোহাতে হয়, ভ্রাম্যমাণ বিক্রেতারা সেই আমই পৌঁছে দিচ্ছেন গ্রাহকের দোরগোড়ায়।
মৌসুমি আম বিক্রির এই পদ্ধতি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় বিশ^বিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ শনিবার (৬ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ বলেন, দক্ষতাভিত্তিক ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে জাতীয় বিশ^বিদ্যালয় কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। কারিকুলামে লার্নিং উইথ হ্যাপিনেস ও মোরাল এডুকেশন প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংযুক্ত আরব আমিরাতকে জ্বালানি খাতে সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
একই সঙ্গে সার কারখানা ও ভারী ইস্পাত শিল্পকে গ্রিন হাইড্রোজেনে রূপান্তরে আমিরাতের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গতকাল জুমুয়াবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানায় খলিল।
সংবাদ সম্মেলনে খলিল বলে, প্রধানমন্ত্রী তারক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেছি। আমরা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার সীমান্তের মাটিতে একজন কৃষকের চাষ করা লাল ও কালো রঙের আকর্ষণীয় আঙুর দেখতে যেমন সুন্দর, তেমনি স্বাদেও বেশ মিষ্টি। স্থানীয়রা অনেকেই এখন এই সুমিষ্ট আঙুর চাষের স্বপ্ন দেখছেন।
বাংলাদেশে আঙুর চাষের কথা উঠলেই অনেকের মনে ভেসে ওঠে বিদেশের বিস্তীর্ণ আঙুর বাগানের ছবি।
দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল যে দেশের আবহাওয়া ও মাটি আঙুর চাষের জন্য খুব একটা উপযোগী নয়।
ফলে বাজারে পাওয়া আঙুরের প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হয়।
কুমিল্লার সীমান্তবর্তী কৃষক আক্তারুজ্জামান সেকুল এখন আঙুর চাষে সাফল্যের নতুন গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। গত ৪ জুন বৃহস্পতিবার মসজিদগুলো সিলগালা করা হয়েছে।
মসজিদগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযানে নেমেছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিওয়াইও) নামের একটি সংস্থা।
সম্প্রতি এ ইস্যুতে রাজধানী ইটানগরে লাগাতার ধর্মঘটের ডাক দেয় এপিওয়াইও, সেই সঙ্গে হুমকি দেয়- যদি প্রশাসন শিগগিরই ব্যবস্থা না নেয়, তাহলে এ ইস্যুতে বৃহত্তর গণ আন্দোলনে নামবে সংস্থাটি।
তারপরই বৃহস্পতিবার মসজিদগুলো সিল বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
‘আমি ও আমার পরিবার জুমুয়াবার (৫ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে এসবি পরিবহনের ওই বাসে উঠি। যদিও বাসটি তার নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ মিনিট দেরিতে ছেড়েছিল। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী আমাদের সব যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আমি মনে করি, আল্লাহ স্বয়ং পুলিশ পাঠিয়েছেন, আমাদের বাস থেকে নামিয়ে দিতে। আমরা নামার ২০ সেকেন্ডের মধ্যেই চোখের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার পানিতে তলিয়ে যায়। ২০ সেকেন্ড দেরি হলে সবাই শেষ হয়ে যেতাম। ৩৭ জন যাত্রী ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁ বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির বাধায় সেটি সম্ভব হয়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের দুই দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে ওই ২৮ জন এখন পর্যন্ত শূন্য রেখায় অবস্থান করছেন।
গত ৩ জুন দিবাগত রাত থেকে গতকাল জুমুয়াবার দুপুর পর্যন্ত তারা শূন্য রেখায় আম গাছের নিচেই অবস্থান করছেন।
নওগাঁ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ২৮ জনের অবস্থা পূর্বের মতোই। বিষয়টির কোনো সুরাহা হয়নি।
এদিকে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কারা কমপ্লেক্স কাশিমপুরে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকা-ে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, তার বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তিনি এখনো চাকরিতে বহাল আছে। বিষয়টি নিয়ে কারা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযুক্ত কারারক্ষী মশিউর বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কর্মরত। কারা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৯টি বিভাগীয় মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে শৃঙ্খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের প্রায় ৪৮ জেলায় গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছর এত জেলায় এক দিনে এমন তাপপ্রবাহ বয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, যে তাপপ্রবাহ শুরু হয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চাদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাতাসে পানীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই তামার তার উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তাররা হলো- রঞ্জন চন্দ্র ও রেজাকুল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিটিটিসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের পর ঘটনাটি সাম বাকি অংশ পড়ুন...












