বহুমুখী সংকটে উপসাগরীয় দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে যুদ্ধের প্রভাবে দুবাইয়ে একজন ও বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বহু বাংলাদেশি কর্মী উপসাগরীয় দেশগুলোতে উড়োজাহাজের টিকিট কেটেও দেশে আসতে পারছেন না। আবার বাংলাদেশে ছুটিতে এসে বিপাকে পড়েছেন বহু কর্মী।
বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় অংশ কাজ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে। এই ছয়টি দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। সবশেষ ২০২৫ সালে এই দেশগুলোতে শ্রমিক গেছে ৯ লাখ ১৯ হাজার ৪৩৫ জন। বিএমইটির একটি সূত্র বলছে, এই ছয়টি দেশে বর্তমানে ৬০ লাখের বেশি শ্রমিক বর্তমানে কাজ করছেন।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসেছেন আরব আমিরাত প্রবাসী রেজাউল করিম। তিন মাসের ছুটি শেষে চলতি (মার্চ) মাসের ১ তারিখ ফিরতি ফ্লাইট ছিল তার। বলেন, ‘হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকা থেকে ফিরে আসতে হয়েছে। এখন আবার কবে তারা পুনরায় ডেট দেবে কিছুই জানি না। সবার সঙ্গে কথা বলে জানলাম, অন্তত ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। টাকা-পয়সাও শেষ হয়ে গেছে, ঋণ করে চলছি।’
কাতারের প্রবাসী বিজয় তালুকদার বলেন, ‘আমার আকামার মেয়াদ শেষ হবে মার্চের ২০ তারিখ। এ সময়ের আগে যেতে না পারলে আমি ভিসা রিনিউ করতে পারবো না। পরে অবৈধ হয়ে যাবো। এক্ষেত্রে কোম্পানি যদি মেয়াদ না বাড়ায় আমরা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবো।’
এদিকে বিদেশে থাকা বহু শ্রমিক দেশে ঈদ উদযাপনের জন্য আগে থেকে বেশি দামে টিকিট কেটে রেখেছেন। যুদ্ধের কারণে তাদের ঈদের আগে দেশে আসা প্রায় অনিশ্চিত।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে নির্মাণ, অবকাঠামো ও সেবা খাতে প্রকল্পের গতি কমে যেতে পারে। এতে নি¤œ ও আধাদক্ষ শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন। কাজের সময় কমানো, ওভারটাইম বন্ধ হওয়া কিংবা চুক্তি নবায়ন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে শ্রমিকদের আয় কমে যেতে পারে।
তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে কর্মসংস্থান সংকুচিত হলে দেশে পাঠানো টাকার পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে গ্রামীণ অর্থনীতি, ভোগব্যয় ও ব্যাংকিং খাতে তারল্যে চাপ তৈরি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)