নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামাত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ইকবাল হাসা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা অপহরণ ও ডাকাতি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদ থেকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে এপিবিএন, পিবিআই ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে সমঝোতা করার কোনও সুযোগ নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমদু চৌধুরী।
বিষয়টি পরিষ্কার করতে গিয়ে তিনি বললেন, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনও প্রশ্ন আসেনি। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক, স্টেবিলিটি নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। শেয়ার বাজার লুটপাট নিয়েও প্রশ্ন ওঠেনি। বিএনপির রাজনীতিতে পরিকল্পনায় সমঝোতার কোনও সুযোগ নেই।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
সংসদে হাসনাত আব্দুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সংবাদকর্মীদের কাছে এ কথা জানান তিনি।
তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার।
মন্ত্রী বলেন, সরকারের অনেক সোশ্যাল সেফটি নেট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া পুনঃনির্ধারণের ঘোষণা দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্য্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, তেলের দাম বাড়লে পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়া স্বাভাবিক হলেও সরকার কোনোভাবেই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বরদাশত করবে না।
উপদেষ্টা জানান, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের ভাড়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। সাধারণ মানুষের বাকি অংশ পড়ুন...
নরসিংদী সংবাদদাতা:
নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চান বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি জুটমিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়াসহ অর্থনীতির সহায়ক হবে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরাঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওরাঞ্চলের ধান কাটার অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে সমন্বয় করে যথাসময়ে হাওরাঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যেসব অঞ্চলে ধান আগে কাটার উপযোগী সেখানে প্রয়োজনে পাশের এলাকা থেকে হার্ভেস্টার ও ধান কাট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নেই এবং হয়নি। এবং এই ধরনের কোনো আলোচনাও নেই। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো সাংবাদিকদের, আপনারা সবাই সহযোগিতা করেছেন। এই পরীক্ষা সুস্থ স্বাভাবিক হোক। এজন্য আপনারা প বাকি অংশ পড়ুন...
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
বাজারদরের উত্থান আর পতনের মাঝখানে সীমাবদ্ধ আলু চাষিদের ভাগ্য। বিগত কয়েক বছরের ক্রমাগত লোকসান ঠেকাতে চলতি মৌসুমে ঝুঁকি নিয়ে আলু আবাদ করেছেন জেলার কয়েক লক্ষাধিক কৃষক। তবুও চলতি বছরে মিলছে না কাক্সিক্ষত দাম। জমি থেকে আলু উত্তোলন শুরুতেই কয়েক দফা দর পতনে অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে আলু চাষিদের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মুন্সিগঞ্জের সিরাজদিখাঁন ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, উত্তোলন মৌসুম ঘিরে মাঠ থেক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়ছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের ৯ মাসে শুল্ক-কর আদায়ে ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা, যা যেকোনো সময়ের বিবেচনায় যাবৎকালের রেকর্ড ঘাটতি।
গত অর্থবছরের পুরো সময়ে এনবিআরে ঘাটতি হয়েছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা, যা তখন রেকর্ড ছিল। চলতি অর্থবছরের ৯ মাসেই তা ছাড়িয়ে গেল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত হলো রাজস্ব আদায় বাড়াতে হবে। আইএমএফের এমন শর্তের মুখে এত বিশাল ঘাটতিতে পড়ল এনবিআর। লক্ষ্য অর্জনে অর্থবছরের বাকি সময়ে প্রতি মাসে গড়ে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়।
বৈকঠ শেষে অর্ বাকি অংশ পড়ুন...












