নিজস্ব প্রতিবেদক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১.৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে।
গত বছরের একই সময়ে ইইউ থেকে রফতানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের গড় দাম কমে যাওয়ায় আয়ে বড় প্রভাব পড়েছে।
ইইউ'র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। এ সময়ে বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের এঠবাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
আখাউড়ায় নতুন ও পুরাতন দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মতবিরোধের জেরে পুরাতন মসজিদ ভেঙে ফেলেন গ্রামের নতুন মসজিদের পক্ষের লোকজন।
গতকাল জুমুয়াবার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের নবনির্মিত ও পুরাতন দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। জুমুয়াবার গ্রামের উভয় পক্ষ দুটো মসজিদে পৃথকভাবে জুমার নামাজ আদায় করেছেন। নঠবাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
আগাম ফুলকপি চাষে লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো হয়েছে। বিশেষ করে জেলার সাটুরিয়া উপজেলার আইড়মারা এলাকায় ব্যাপকভাবে আবাদ হয়েছে আগাম জাতের ফুলকপি। কয়েক দিনের মধ্যেই এসব ফুলকপি বাজারে উঠতে শুরু করবে। তবে বীজ, সার ও কীটনাশকের বাড়তি দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাক্সিক্ষত লাভ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
সবজি উৎপাদনের জন্য পরিচিত মানিকগঞ্জের সিংগাইর, সদর ও সাটুরিয়া উপজেলা। এসব এলাকায় সারা বছরই ফুলকপি, বাঁধাকপি, মূলা, পেঁপে, করলা, কদু, শিমসহ বিভà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন। দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদ- কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে রায়ের অনুলিপি চেয়ে সৌদি সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে কী অভিযোগ ছিল এবং কী কারণে তাদের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পায়নি ঢাকা।
গতকাল জুমুয়াবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তিতে রাজস্ব ভাগাভাগিসহ চারটি বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের নতুন শর্তে জটিলতা তৈরি হয়েছে। চারটি শর্তে মতবিরোধের কারণে থার্ড টার্মিনাল পরিচালনার চূড়ান্ত চুক্তি আটকে আছে। বিষয়গুলো সমাধানে এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের সঙ্গে যুক্ত বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার বিষয়ে আঠবাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
দেশের সীমান্ত জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক টাকায় বিক্রি হচ্ছে চার পিস কদু। কৃষকদের ১ কেজি মোটা চাল কিনতে হলেও বিক্রি করতে হবে অন্তত ২০০ কদু। ৭৫০ টাকা দরে এক কেজি গরুর গোশত কিনতে হলে কৃষকদের বিক্রি করতে হবে অন্তত ৩ হাজার পিস কদু।
বর্তমানে এমনই নাজুক দর চলছে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায়।
এদিকে, চাষিরা তাদের উৎপাদিত কদুর দাম না পেয়ে হতাশ হয়ে অনেকেই বাগান কেটে ফেলছেন। অথচ স্থানীয় বিভিন্ন বাজারে এখনও প্রতি পিস কদু ২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুমুয়াবার সকাল সাড়ে ৮টা। রাজধানীর মেরাদিয়া বাজারে বাজার করতে এসেছেন বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা আশরাফুল। আসছে শীত, জিনিসপত্রের দাম কিছুটা কমবে- এমন আশায় সকাল সকাল এসেছেন তিনি। কিন্তু বাজারে আসার পর দেখতে পান, কোনও পণ্যের দাম তো কমেইনি, উল্টো দুই-একটির দাম বাড়তি।
আশরাফুলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘মনে করেছিলাম হয়তো কিছুটা কমছে জিনিসপত্রের দাম। বাজারে এসে দেখি রুই মাছের দাম কেজিপ্রতি ২০ টাকা বেশি। কয়েকদিন আগে এক কেজির ওপরে রুই ৩৫০ টাকা কেজি দরে কিনেছিলাম, দাম চাচ্ছে ৩৮০ টাকা।’
আশরাফুলের মতো বাজার করতে এসেছেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পাইকারি বাজারে যে দামে পণ্য বিক্রি হচ্ছে, স্থানীয় বাজারে তা কিনতে ক্রেতাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
পাইকারি ও খুচরা- উভয় শ্রেণির ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় স্থানীয় বাজারে পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ার কারণ হিসেবে বিদ্যুৎ বিল, কর্মীদের বেতন বৃদ্ধি ও দোকানভাড়া বাড়ার কথা জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর মুগদা বাজারের ভাই-ভাই জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মোকলেছুদ্দিন মোল্লা বলেন, তার দোকানে ৩ জন কর্মী রয়েছেন। তাদের বেতন বাড়াতে ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত থেকে সরকারিভাবে (জিটুজি) আমদানি করা চাল পরীক্ষায় পাওয়া গেছে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ‘আফলাটক্সিন’। চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের (সিএসডি) ১৩৫ টন চালে এ বিষাক্ত উপাদানের অস্তিত্ব ধরা পড়েছে। গতকাল জুমুয়বার বিষয়টি নিশ্চিত করেন হালিশহর সিএসডির ব্যবস্থাপক ইকবাল মাহমুদ।
চালগুলো খাবারের উপযোগী মনে না হওয়ায় পরিবহন ঠিকাদারেরাও এর পরিবহন স্থগিত রাখেন। এরপর আমদানি করা চালের মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী পরীক্ষায় হালিশহর সিএসডির ১৩৫ টন চালে আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া যায়।
বিশেষজ্ঞদেà বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। এতে গত দুই মাসে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার তাগিদ দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় পদ্মার তীরে তীবà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে নতুন অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভূগর্ভস্থ এই জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ সফল হলে ঢাকার শিল্প ও আবাসিক খাতের সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
পেট্রোবাংলার সাম্প্রতিক এক নথির তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে ‘মানিকগঞ্জ-১’ নামের এই অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে প্রণয়ন করা হচ্ছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্ঠবাকি অংশ পড়ুন...












