নিজস্ব প্রতিবেদক:
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে বলে মনে করেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন।
বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল ১ মাস ধরে আলোচনায়। একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুদকে ধাক্কা না দিলে কোনো কাজ হয় না। বেনজির আহমেদের বিরুদ্ধে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির পদ থেকে এ এম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের কথা বলা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে। চিঠিতে গত শনিবার (২০ এপ্রিল) থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ আছে। গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী জ্যেষ্ঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দখল, দূষণে মৃতপ্রায় রাজধানীর চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ তৈরি করতে বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কালুনগর, জিরানি, মান্ডা ও শ্যামপুর খালের জন্য ৮৯৮ কোটি টাকার এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় চারটি খালের দুই পারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বাইসাইকেল লেন, বাচ্চাদের খেলার মাঠ, মাছ ধরার শেড, ফুডকোর্ট ও কফিশপ নির্মাণ করা হবে। এছাড়া নাগরিকসুবিধা ও জনপরিসর বাড়াতে খালগুলোর পাশে গড়ে তোলা হবে পথচারী সেতু, শপিং মল এবং পাবলিক টয়লেট।
প্রকল্প সূত্রে জানা গেছে, ঢা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একদিন না যেতেই দেশের বাজারে সোনার দাম কিছুটা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় দাম বেড়েছে ৬৩০ টাকা। অর্থাৎ প্রতি ভরি সোনার দাম দাঁড়ালো সোনার দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা। শনিবার (২০ এপ্রিল) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এ বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। কিছু কাজ বাকি থাকায় আগামী ডিসেম্বরে শেষ হবে পুরো কাজ, জানান কর্তৃপক্ষ। ২০২৫ সালের জানুয়ারিতে খুলে দেয়া হবে এই রেলসেতুটি।
যমুনার বুকে দাঁড়িয়ে দেশের সমৃদ্ধিকে যেন জানান দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উত্তর পাশেই নির্মিত হচ্ছে ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতুটি।
জাপানের জাইকা ও সরকারের যৌথ সহযোগিতায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ২৯ নভেম্বর শুরু হয় রেলসেতুর কাজ। টাঙ্গাইল-সিরাজগঞ্জ দুই ভাগে বিভক্ত করে করা সেতুর কাজটি এখন শেষ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত মার্চের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেডের হাজারো শ্রমিক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে নয়টা থেকে সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে সড়কটিকে অন্তত দুই কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশকে সড়কে দেখা গেছে। তবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌসীমায় দেশি-বিদেশি জাহাজে চুরি-ডাকাতির ঘটনা প্রায় শূন্যে নেমে এসেছিল। এ জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রশংসাও করেছিল দস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এ প্রশংসা বেশি দিন ধরে রাখা যায়নি। কারণ, জাহাজের মূল্যবান জিনিসপত্র চুরি-ডাকাতি করতে আবারও বিদেশি জাহাজ নিশানা করছে দুষ্কৃতকারীরা।
এশিয়ায় জাহাজে চুরি-ডাকাতি ও দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা রিক্যাপের (দ্য রিজিওনাল কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি এগেইনেস্ট শিপস ইন এশিয়া) প্র বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
টকনাফের নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর ছোঁড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নাফ নদী দিয়ে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ জেলেরা শাহপরীর দ্বীপের ছিদ্দিকের ট্রলার নিয়ে সাগরে গিয়েছিল। রোববারদুপুরে নাফ নদী দিয়ে ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মিয়ানমার নৌবাহিনী। এতে তারা গুলিবিদ্ধ হন।
ট্রলার মাঝি ইউসুফ বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগর থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গরমে হাঁসফাঁস করছে মানুষ। বেড়েছে পানি ও পানীয়ের চাহিদা। এই পরিস্থিতিতে বেড়েছে ডাবের দাম। রাজধানীতে বড় আকারের ডাবের দাম উঠেছে ১৫০ টাকায়। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১০০ টাকা বা তার ওপরে।
বিক্রেতারা বলছেন, পাইকারিতে ডাবের দাম বেড়ে যাওয়ায় তাদেরও দাম বাড়াতে হয়েছে। ক্রেতারা গরমে পানির চাহিদা মেটাতে ডাব কিনলেও অসন্তোষ প্রকাশ করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মালিবাগ, মৌচাক, মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখে গেছে, অধিকাংশ ডাবের দাম চাওয়া হচ্ছে ১০০ টাকার ওপরে। বড় আকারের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা।
২০২৩ সাল বাকি অংশ পড়ুন...












