ভারতে অস্ত্র চোরাকারবারির রুট আমরা বন্ধ করেছি -প্রধানমন্ত্রী
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারে এসে ভারতে অস্ত্র চোরাকারবারির রুট বন্ধ করেছে বলে জানিয়েছেন দলটির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে বঙ্গবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
'আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে অস্ত্র চোরাকারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিতো, সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে তাদের ওই সেভেন সিস্টারে- সেই ব্যবস্থাটা কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সব থেকে বড় কাজ,' বলেন তিনি।
বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'যে বস্তিতে যে ভাড়ায় থাকে, সে রকমই ভাড়া দিতে হবে কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। শুধু বড়লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না! আমার ওই রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায়, সে ব্যবস্থা আছে। কেউ যদি সাত দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ যদি মাসে ভাড়া দিতে চায় সে ব্যবস্থাও হবে। সেভাবে ইতোমধ্যে আমরা ৩০০ পরিবার তুলেছি। আস্তে আস্তে ঢাকায় কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না। সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেইভাবে করে দেবো, সেই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য।'
'যার কিছু নেই, তার জন্য আশ্রয়ণ প্রকল্পে ঘর তৈরি করে দেবো। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে; ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব,' বলেন প্রধানমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)