গ্যাস সংযোগের দাবিতে ভোলা অভিমুখী লংমার্চ করবে নাগরিক আন্দোলন
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
দেশি-বিদেশি লুটেরাদের হাতে ভোলার গ্যাস না দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবিতে বরিশালে নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বরিশাল নগরের ফকির বাড়ি রোডস্থ জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বক্তারা বলেন, শিক্ষায়-সম্পদে সমৃদ্ধ দক্ষিণাঞ্চল সরকারের অবহেলার কারণে এখন খানাভিত্তিক দারিদ্রে সারা দেশে প্রথম হয়েছে। ভোলা থেকে পাইপলাইন বসানোর জন্য সরকার অর্থ বরাদ্দ দিতে রাজি হচ্ছে না অথচ ইন্ট্রা কোকে সিলিন্ডারে গ্যাস ভরে উচ্চমূল্যে বিক্রি করার অনুমতি দিচ্ছে, বেসরকারি এলএনজি আমদানিকারকদের ক্রমাগত ভর্তুকি দিচ্ছে। আবার বাপেক্স কূপ খননে সক্ষম হলেও রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দরপত্র আহ্বান ছাড়াই চড়া দামে নতুন কূপ খননের দায়িত্ব দেওয়া হচ্ছে। অথচ পাইপলাইন না বসালে এ গ্যাস উত্তোলন করলেও দেশি-বিদেশি লুটেরাদের মুনাফার কাজে লাগবে, জনগণ উপকৃত হবে না।
বক্তারা অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে সংযোগ দেওয়ার দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই -শিক্ষামন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বগুড়ার পশুর হাটে বিএনপি সিন্ডিকেটের দাপট
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)