‘সোনার জন্য গ্রামের সবাই মাটি খুঁড়ছে তো খুঁড়ছেই’
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গ্রামীণ পাকা সড়কের পাশে থরে থরে সাজানো কাঁচা ইট। পাশেই ধোঁয়া ছড়িয়ে চুল্লিতে পুড়ছে সেগুলো। চুল্লি ঘিরে মাটির ঢিবি। সেই ঢিবির মাটি খুঁড়লেই মিলছে সোনা- এমন খবরে কোদাল, খুনতি, শাবল, বসিলা নিয়ে দিন-রাত সোনা খুঁজে চলছেন গ্রামবাসী।
এক সপ্তাহ ধরে এমন হুলুস্থুল কা- চলছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজোর এলাকার ‘আরবি ব্রিকস’ নামের একটি ইটভাটায়।
স্থানীয় লোকজন বলেন, ইটের কাঁচামাল হিসেবে ফসলি জমি থেকে মাটি কেটে ভাটায় স্তূপ করে কর্তৃপক্ষ। সম্প্রতি সেই মাটি কাটতে গিয়ে শ্রমিকেরা সোনা পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর থেকে কোদাল, খুনতি, শাবল, বসিলা নিয়ে সেখানে ভিড় করতে শুরু করেন গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে আশপাশের এলাকা এমনকি দূরদূরান্ত থেকেও লোকজন এসে সেখানে ভিড় করছেন।
স্থানীয় লোকজনের দাবি, ওই ভাটার মাটির ঢিবি খুঁড়তে এসে কেউ কেউ সোনা পাচ্ছেন। তবে কে কে সোনা পেয়েছেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
গতকাল জুমুয়াবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাটির ঢিবিতে অসংখ্য নারী, পুরুষ, শিশু মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে মাটি খুঁড়ে চলেছেন। কোনো দানাদার বস্তু পেলেই, তা যাচাই করে দেখছেন। ইটভাটার সামনে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান। জ্যৈষ্ঠের গরমে ঘামঝরা দেহে স্বস্তি এনে দিতে অনেকেই সেখানে ছুটছেন। চা-বিস্কুট মুখে নিয়ে আবার ফিরে আসছেন মাটির ঢিবিতে।
নাজমুল হোসেন নামের স্থানীয় এক সংবাদকর্মী বলেন, সন্ধ্যা গড়ালেই মানুষজন হাতে টর্চলাইট, চার্জার লাইট, হারিকেন নিয়ে চলে আসেন ইটভাটায়। রাতের আঁধারে ভাটার মাটির ঢিবি জোনাকি পোকার মতো জ্বলজ্বল করে। সোনা খোঁজার এ কর্মযজ্ঞ চলে গভীর রাত পর্যন্ত।
রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ভাটাটির ওই এলাকায় চার হাজার বছরের পুরোনো বাংলা গড়ের স্থাপনা আছে। সেসব এলাকার মাটিতে সোনা পাওয়া গেলে তা অস্বাভাবিক কিছু না। প্রথম দিকে ভাটার মাটিতে কেউ না কেউ সোনা পেতেও পারেন। কিন্তু এখন যেটা ঘটছে, সেটা অস্বাভাবিক।
ইটভাটাটি দেখভাল করেন আসাদুজ্জামান। তিনি বলেন, এবার কাতিহার এলাকার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি কেটে ভাটায় স্তূপ করে রাখা হয়েছে। ওই মাটির স্তূপ থেকে নাকি সোনা পাওয়া গেছে, এমন খবর ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ এসে রাত-দিন মাটি খোঁড়া শুরু করেন। কেউ সোনা পেয়েছেন, এমন কোনো সত্যতা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












