চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরের মাটিতে একসময় আঙুর চাষ ছিল কল্পনার মতো। দেশের আবহাওয়ায় সফল হবে কি না, তা নিয়েই ছিল নানা প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নকে চ্যালেঞ্জে পরিণত করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। যার হাত ধরে চাঁদপুরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক আঙুরের বাগান।
চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় ‘প্রধানিয়া এগ্রো’ বাগানে ঢ়ুকলেই চোখে পড়বে ভিন্ন এক দৃশ্য। বাঁশের তৈরি মাচার ওপর সারি সারি লতা, আর সেই লতায় থোকায় থোকায় ঝুলছে সবুজ আঙুর। দূর থেকেই নজর কাড়ে এই দৃ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের যেকোনো ভুল-ত্রুটি যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস মেয়াদ উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে মাহদী আমিন বলেন, সামনের দিনগুলোতেও যেকোনো ভুল-ত্রুটি আপনারা যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও সরকারের ইতিবাচক উদ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় সারা বছরই কোনও না কোনও কারণে দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়তি থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাব। পণ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার হয়ে থাকে। আর এই ক্ষেত্রগুলোতে চাহিদা মতো তেল না পাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি রয়েছে বলে অভিযোগ করছেন বিক্রেতারা। বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে। একইসঙ্গে সব ধরনের গোশত, ডিম, মাছের দামও ঊর্ধ্বমুখী।
গত জুমুয়াবার (১৭ এপ্রিল) রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন জ্বালানি তেলের জন্য দীর্ঘ ৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন জাহিদুর রহমান। ঘড়ির কাঁটা যখন বিকেল ৫টার কাছাকাছি, তখন তিনি জানতে পারলেন পাম্পে তেল শেষ। মোটরসাইকেলের জন্য কাঙ্খিত সেই জ্বালানি পেতে হলে এখন তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী দিন পর্যন্ত।
ঘেমে ভিজে ৯ ঘণ্টা অপেক্ষার পুরো সময়টা মোটরসাইকেলের ওপর বসেই পার করেছেন জাহিদুর। সেখানেই সেরেছেন সকালের নাশতা ও দুপুরের খাবার। কিন্তু দিনশেষে তার সঙ্গী হলো কেবলই হতাশা। তখনও তার সামনে-পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাভারের আমিনবাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
গতকাল জুমুয়াবার আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভকারীরা বলেন, আমিনবাজার এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এ অঞ্চলের প্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি রিটের ফাইল হাইকোর্টে উপস্থাপন না করে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে এক অফিস সহায়ককে পুলিশে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অফিস সহায়ক ইমরান হোসেনকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন বাদী হয়ে ওই অফিস সহায়কের বিরু বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
নিখোঁজের দুই দিন পর স্কুলশিক্ষার্থী নিশাতের (৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। গতকাল জুমুয়াবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির কাছে একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআই এর সদস্যরা।
নিহতের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন নোট সরবরাহের প্রলোভন দেখিয়ে খুলনা শহরের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফেরদৌস মোল্লা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন, ফলে ভুক্তভোগীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।
অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার সামনে দীর্ঘদিন ধরে ছেঁড়া ও নতুন নোট বিনিময়ের কাজ করে আসছেন অন্তত ১০ জন ক্ষুদ্র ব্যবসায়ী। এদেরই একজন ফেরদৌস মোল্লা কৌশলে সহকর্মী ছয় ব্যবসায়ীর কাছ থেকে নতুন নোট দেওয়ার আশ^াস দিয়ে মোট ৭ লাখ টাকা সংগ্রহ করেন। পরে সে হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, কমান্ডার আমির হাতামির নির্দেশে বলা হয়েছে, যদি ইরানে স্থল আক্রমণ ঘটে, তবে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে এবং আক্রমণকারীদের একজনকেও জীবিত রাখা যাবে না।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া সাক্ষাৎকারে বলেন, এ বছর আমরা বিশেষ পরিস্থিতির সম্মুখীন। সেনাবাহিনীর ইউনিটগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে। বর্তমান যুদ্ধবিরতি আমাদের জন্য আসলে যুদ্ধ পরিস্থিতির থেকে খুব একটা আলাদা কিছু নয়; তাই আগের বছরের মতো শহরগুলোতে কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
গতকাল জুমুয়াবার রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে। শিক্ষা বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্বলতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না এবং কোনো মেধাবী প্রার্থী যেন বাদ না পড়ে, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে।
তিনি বলেন, শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব; মাইক্রো লেভেলে বিশ্লেষণ করব। কোনোভাবেই মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। অতীতে যদি এমন কিছু হয়ে থাকে, সেগুলোরও ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল জুমুয়াবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (হাবিপ্রবি) বাকি অংশ পড়ুন...












