আমিরাতের বন্দরে আটকে পড়েছে বাংলাদেশী জাহাজে:
‘নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার’
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ ‘এম.ভি. বাংলার জয়যাত্রা’-এর নাবিকদের প্রতি গভীর সহমর্মীতা ও সংহতি প্রকাশ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বার্তায় আন্তর্জাতিক নৌপথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনরত ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ভিডিও বার্তায় তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নাবিকদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
শেখ রবিউল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক নাবিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের বিএসসি সদরদপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে, যা জাহাজের নাবিকদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল সভা ও যোগাযোগ রক্ষা করছে। তাদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে স্থানীয় এজেন্ট এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রস্তুত রাখা হয়েছে।
কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থান করছে জাহাজ ‘এম.ভি. বাংলার জয়যাত্রা’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)