‘সংসদে আলোচনা ছাড়া কোনো বিদেশি চুক্তি নয়’
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা-দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই। তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক।
এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি।
যদিও নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়লো নতুন সরকার?
শামা ওবায়েদের জবাব, কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনে কথা বলবো। সবার আগে বাংলাদেশ- এই কনসেপ্ট মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সবকিছু আমরা সাজাবো।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু'দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, তার আগে জাপান ও চীনের সাথেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কী কিংবা কীভাবে চূড়ান্ত হবে বিদেশিদের সাথে চুক্তি, সে প্রশ্নও করা হয় পরারাষ্ট্র প্রতিমন্ত্রীকে।
শামা ওবায়েদ বললেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই, আমরা চাই সংসদ হবে সকল সিদ্ধান্ত নেওয়ার জায়গা, সংসদে সবকিছু আলোচনা হবে, সেটিই ন্যাচারাল।
নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা-দিল্লি সম্পর্কের গতিপথ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘিœত হয়, এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না। কোনো দেশের সাথে সেই টার্মসে যাবে না। আর সেউ চাইলেও তার প্রতিবেশিকে ইগনোর করতে পারবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সেই বিষয়ে আমরা বেশ পরিষ্কার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)