যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করেছে -ইরানের পররাষ্ট্রমন্ত্রী
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করা হয়েছিল এমন কথার কোনো ভিত্তি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সত্যটা স্বীকার করেছে। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করেছে।
ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি ছিল না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
আরাকচি আরও লিখেছেন, ইরান হুমকি তৈরি করে নি। এ কারণে আমেরিকা ও ইরানে যে রক্তপাত ঘটানো হচ্ছে তার দায় নিতে সেসব ব্যক্তিকে যারা মনে করে ইসরায়েল ফার্স্ট অর্থাৎ যাদের কাছে সব কিছুর আগে ইসরায়েলের স্বার্থ গুরুত্ব পায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সব ব্যক্তির কাছ থেকে নিজেদের দেশকে রক্ষায় সোচ্চার হওয়ার জন্য মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এর চেয়ে ভালো কিছুর জন্য যোগ্য।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, আমরা আগেই সতর্ক করে বলেছিলাম যে ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু হয়, তবে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। এর কারণ এই নয় যে, ইরান এটাকে আঞ্চলিক যুদ্ধ রূপান্তরিত করছে। বরং এর কারণ হল ইরানের উপর হামলা চালানোর জন্য এই অঞ্চলকে ব্যবহার করা হচ্ছে।
মুখপাত্র আরও বলেছেন, ইরান এই অঞ্চলকে অনিরাপদ করতে চায় না। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা একটি জায়নবাদি প্রকল্প। এবং দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকেও এই প্রকল্পে টেনে আনা হয়েছে। আমরা যে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছি, সেগুলো সামরিক লক্ষ্য। সেগুলো এমন স্থান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। কিছু ক্ষেত্রে তারা এক ঘাঁটি থেকে আরেক ঘাঁটিতে তাদের রসদ ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে-এটি একটি সামরিক বিষয়।
তিনি বলেছেন, এই অস্পষ্ট ও জটিল পরিস্থিতিতে জায়নবাদী শক্তি (ইসরাইল) অবশ্যই আগুনের পরিসর বাড়াতে চাইবে এবং অঞ্চলের বিভিন্ন দেশে নাশকতা সৃষ্টি করে যুদ্ধকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করবে। আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি এবং আশাবাদী যে অঞ্চলের দেশগুলো এই অপচেষ্টা সফল হতে দেবে না।
বাঘায়ি আরও বলেছেন, মিথ্যা ও প্রতারণা এখন আমেরিকান কূটনীতির নিয়মে পরিণত হয়েছে। আমরা এনপিটিএর সদস্য; তা সত্ত্বেও তারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং নিজেরাই বলেছে যে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এক সপ্তাহ আগে ট্রাম্পের উপদেষ্টা উইটকফ কীভাবে বলে যে ইরানের পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ উৎপাদনে মাত্র এক সপ্তাহ সময় লাগবে? একটির পর একটি মিথ্যা, একের পর এক প্রতারণা- এই যুগে এটিই আমেরিকান কূটনীতির ধারা হয়ে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












