পুলিশের নতুন ইউনিফর্ম: কাপড়ের মানের ঘাটতির অভিযোগ
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের নতুন ইউনিফর্মের জন্য নোমান গ্রুপের সরবরাহ করা কাপড়ের মান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ল্যাব পরীক্ষায় চুক্তিতে উল্লেখিত মানের ঘাটতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিফর্মের কাপড়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ময়েশ্চার ম্যানেজমেন্ট বা আর্দ্রতা শোষণক্ষমতা। শরীর থেকে নির্গত ঘাম দ্রুত শোষণ ও উপরে ওঠানোর ক্ষমতার ওপরই কাপড়ের কার্যকারিতা নির্ভর করে। বিশেষ করে দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এই বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কাপড়ের দামও সাধারণ কাপড়ের তুলনায় বেশি হয়ে থাকে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন ইউনিফর্ম নির্ধারণের পর কাপড় সরবরাহের দায়িত্ব দেওয়া হয় নোমান গ্রুপকে। কিন্তু বিভিন্ন ইউনিট থেকে কাপড়ের মান নিয়ে অভিযোগ আসতে শুরু করলে তা পুনরায় পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, চুক্তি অনুযায়ী শার্টের কাপড়ে সুতার ঘনত্ব থাকার কথা ছিল ২০৫ জিএসএম (ক্ট৫)। কিন্তু পরীক্ষায় তা পাওয়া গেছে ১৯৩ জিএসএম। অর্থাৎ প্রতি পোশাকে ৭ জিএসএম কম রয়েছে।
এছাড়া চুক্তি অনুযায়ী আর্দ্রতা শোষণক্ষমতা থাকার কথা ছিল ৬ থেকে ১০ সেন্টিমিটার। নির্ধারিত পরীক্ষাপদ্ধতিতে কাপড়ের এক অংশ ১ সেন্টিমিটার পানিতে ভিজিয়ে ১০ মিনিট ঝুলিয়ে রাখলে তা ৫-১০ সেন্টিমিটার পর্যন্ত আর্দ্রতা শোষণ করার কথা। কিন্তু পরীক্ষায় দেখা গেছে, সরবরাহ করা কাপড়ে শোষণক্ষমতা রয়েছে মাত্র ৪ দশমিক ৫ সেন্টিমিটার। ফলে দীর্ঘ সময় ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে গিয়ে সদস্যরা অস্বস্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
বস্ত্র খাতসংশ্লিষ্টরা জানান, কাপড়ে ৭ জিএসএম ঘাটতি মানে একই পরিমাণ সুতা দিয়ে বেশি সংখ্যক পোশাক তৈরি সম্ভব। উদাহরণস্বরূপ, আগে যেখানে এক কেজি কাপড়ে ১০টি শার্ট তৈরি হতো, জিএসএম কম হলে সেখানে ১৩টি পর্যন্ত তৈরি করা যেতে পারে। এতে আর্থিক অনিয়মের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তারা মন্তব্য করেন।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের জন্য সাত লাখ মিটার আয়রন টিসি প্লেইন ফ্যাব্রিক কিনতে ব্যয় হয়েছে ৩০ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। এছাড়া ১ লাখ ৭৫ হাজার মিটার টিসি টুইল কমব্যাট ফ্যাব্রিক কিনতে ব্যয় হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। জেলা পুলিশের জন্য ১০ লাখ ২০ হাজার মিটার কফি টিসি টুইল কাপড় কেনা হয়েছে ৩৯ কোটি ৩৭ লাখ ১৯ হাজার টাকায়। একইসঙ্গে মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের জন্য পাঁচ লাখ মিটার কফি টিসি টুইল ফ্যাব্রিক কেনা হয়েছে ১৯ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












