নিজস্ব প্রতিবেদক:
পর্যাপ্ত মজুত থাকার পরও খুচরা ও পাইকারি পর্যায়ে চালের দাম রকমভেদে কেজিতে দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। এজন্য ধানের বাড়তি দরের অজুহাত দিচ্ছেন মিলাররা। তারা বলছেন, হঠাৎ করেই সরবরাহ কমে গেছে বাজারে। অন্যদিকে, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দুষছেন আড়তদার-মিলারদের।
বাড়তি দামের পেছনে মিলার আর বড় ব্যবসায়ীদের কারসাজি আছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের। এক ব্যবসায়ী বলেন, মিলেই চালের দর বাড়তি। ওই দামেই আমাদের কেনা লাগছে। সেই অনুযায়ী বিক্রি করতে হচ্ছে। এক ক্রেতা বলেন, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী-৩ সংসদীয় আসনের মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৩৪১ জন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশন আইন অনুযায়ী, একজন প্রার্থীকে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়েছিল। যার সংখ্যা ছিল- ২ হাজার ৭৫৩।
এই আসনে মোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে আবু সাইদ শামীম পেয়েছেন ৩৮ ভোট। যা দ্বাদশ সংসদ নির্বাচনে সবনিম্ন ভোট। অর্থাৎ তার সমর্থনকারীদের মধ্যে ২ হাজার ১৫ জন তাকে ভোট দেয়নি। একই আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করে আরেক স্বতন্ত্র প্রার্থী হুকুম আলী খান পেয়েছেন ৯৪ ভোট। অর্থাৎ এই এক আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসীদের কাছে সবসময় আমি কৃতজ্ঞতা জানাই যে, তারা সবসময় আমার সঙ্গে ছিলেন। প্রবাসে জনমত তৈরিতে ভূমিকা রাখেন প্রবাসীরা, এজন্য কৃতজ্ঞতা জানাই। সংগ্রাম থেকে অর্জনে প্রবাসীরা পাশে ছিলেন এই অবদান ভুলে যাবার নয়। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকট ঢাকাবাসীর পুরনো সমস্যাগুলোর একটি। শীত এলে প্রতি বছরই সেই সংকট ভোগান্তিতে রূপ নেয়। এবার গ্যাসের সরবরাহ কমায় ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর বেশির ভাগ আবাসিক এলাকায় এখন গ্যাসের অভাবে চুলা প্রায় জ্বলছেই না।
গ্যাসের অভাবে ঢাকার সিএনজি স্টেশনগুলোয়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। স্টেশনগুলোর বাইরে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস না থাকায় ঢাকা ও আশপাশের শিল্পকারখানাগুলোও এখন ধুঁকছে। খোঁজ নিয়ে জানা যায়, দু-তিন মাস ধরে রাজধানী ও আশপাশ এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর কারণ গত এক দশকের মধ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বছরের ডিসেম্বর থেকে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও চালের দাম বাড়তে শুরু করেছে। চলতি বছরের মার্চে রমাদ্বান শরীফের সময় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি সরকারের জন্য। সেই লক্ষ্যে এবার দুটি পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেওয়ার পরই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণকে নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। খাদ্যমন্ত্রী সাধনও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বলেছে। এ ছাড়া বাণিজ্য প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে মাদকের ভয়াবহ জাল বিস্তৃত হয়েছে। এর মাধ্যমে নানা পদ্ধতিতে মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্র। এর সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে ইয়াবার থাবা। সঙ্গে অপ্রচলিত মাদক ছড়িয়ে পড়ছে যত্রতত্র। জানা গেছে, মাদকের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। ফলে ধরাছোঁয়ার বাইরে থাকছে মাদকের গডফাদাররা।
গত এক বছরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে অন্তত হাজার কোটি টাকার প্রাণঘাতি মাদক ক্রিস্টাল আইস দেশে ঢুকেছে। এ সময় ধরা পড়েছে অর্ধশত ছোট-বড় চালান। একই দেশ থেকে ইয়াবারও ছোট-বড় অনেক চালান ঢুকেছে। এদিকে আকাশপথেও কোকেন, ইয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এ পর্যন্ত গাজা উপত্যকায় শত শত ইসরাইলি সামরিক যান ধ্বংস কিংবা অচল করে দিয়েছে।
এক অডিও বার্তায় হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা একথা জানান।
তিনি বলেন, উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরাইলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত ১০০ দিনে আমরা ১,০০০ যানে হামলা চালিয়েছি। ফলে এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
গত ১০০ দিনে গাজা উপত্যকায় হামাস ‘শত শত সফল অভিযান চালিয়েছে’ বলে জানান আবু উবায়দা। তিনি বলেন, দখলদা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কঙ্গো থেকে শান্তিরক্ষা মিশনের সব সদস্যদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ। চলতি বছরের শেষের দিকে কঙ্গো ছেড়ে চলে যাবে শান্তিরক্ষা মিশনের সদস্যরা। কঙ্গোর রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান বিন্টো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মিশনের প্রধান বিন্টো বলেছে, ২৫ বছরের ধরে দায়িত্ব পালন করা মনুস্কো (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কঙ্গোয় পরিচিত নাম) অবশ্যই ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে।
জাতিসংঘ মোট তিন ধাপে তাদের সেনা প্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আইসল্যান্ডের রাজধানী রেইকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় জ্বলন্ত লাভা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। এ ঘটনার পর শহরের সব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সম্প্রচারিত লাইভ ইমেজ অনুসারে, লাভায় অন্তত তিনটি বাড়ি পুড়ে গেছে। লাভার স্রোতে শহরের প্রধান সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত রোববার স্থানীয় সময় সকাল ৮টায় কয়েক দফা ছোট ভূমিকম্পের পর প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এরপরই বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশই এ দুটি দেশে হয়ে থাকে।
বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে চিকিৎসার জন্য যান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতে। গত নভেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮৭ কোটি টাকা খরচ করেছেন, যা অক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে।
প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি।’
অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যেসব জেলায় শৈত্যপ্রবাহ নেই, সেখানেও অনুভূত হচ্ছে তীব্র শীত। অনেক জায়গায় বেশ কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। তীব্র ঠান্ডায় কঠিন হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। উত্তরের হিমেল বাতাসে রাজধানীসহ সারা দেশের মানুষই এখন শীতে কাবু।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী কুয়াশার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে পারছে না। যে কারণে মাটি ও ভবন রাত-দিন ঠান্ডাই থাকছে। ফলে অনুভূত হচ্ছে তীব্র শীত।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, রোদ মিলবে আরও চার-পাঁচ দিন পর। বাকি অংশ পড়ুন...












