রোযার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দুই পরিকল্পনা
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সামিন, ১৩৯১ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গত বছরের ডিসেম্বর থেকে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও চালের দাম বাড়তে শুরু করেছে। চলতি বছরের মার্চে রমাদ্বান শরীফের সময় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি সরকারের জন্য। সেই লক্ষ্যে এবার দুটি পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেওয়ার পরই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণকে নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। খাদ্যমন্ত্রী সাধনও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বলেছে। এ ছাড়া বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা অর্থ, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছি। আশা করি, বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা খাদ্য উৎপাদন এবং আমদানি মনিটরিং করছি। এজন্য অর্থ, বাণিজ্য, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য চার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছি। প্রয়োজনীয় খাদ্য আমদানিতে যাতে কোনো সমস্যা না হয়, কোথাও যাতে কোনো সংকট সৃষ্টি না হয়, তা আমরা দেখছি। রমজান নয়, তার আগেই ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। ভোক্তা অধিদপ্তর আরও সক্রিয় হচ্ছে। আমরা এবার আরও গভীরে যেতে চাই। খাদ্য মজুত যাতে ঠিক থাকে তার সব ব্যবস্থা করা হবে।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এবার জানুয়ারি মাসে ও রোজার সময় আমরা ন্যায্যমূল্যে পাঁচটি ভোগ্যপণ্য দেবো এক কোটি পরিবারকে। আর আমদানীকারক, সরবরাহকারী সবার সঙ্গে এই সপ্তাহেই বসব। আমাদের খাদ্য মজুত ঠিক আছে। কোনো সংকট নেই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












