ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা বেশি খরচ করে ভারত ও যুক্তরাষ্ট্রে
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশই এ দুটি দেশে হয়ে থাকে।
বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে চিকিৎসার জন্য যান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতে। গত নভেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮৭ কোটি টাকা খরচ করেছেন, যা অক্টোবরে ছিল ৯০ কোটি টাকা। একইভাবে বাংলাদেশিরা নভেম্বরে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৭৩ কোটি টাকা, যা অক্টোবরে ছিল ৭৯ কোটি টাকা।
ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ক্রেডিট কার্ড ইস্যুকারী দেশের ৪৩টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। মাস ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনটিতে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশি নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে অর্থ খরচ করে, তার আড়াই গুণ বেশি অর্থ বাংলাদেশিরা খরচ করেন বিশ্বের বিভিন্ন দেশে। গত নভেম্বর মাসে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৯৪ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন প্রায় ৪৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। যেমন অক্টোবরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন প্রায় ৫৩৯ কোটি টাকা, যা নভেম্বরে কমে দাঁড়ায় ৪৮৭ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ ৫২ কোটি টাকা বা ৯.৬৫ শতাংশ কমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












