আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, লাভায় পুড়ছে শহরের ঘরবাড়ি
আইসল্যান্ডের রাজধানী রেইকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় জ্বলন্ত লাভা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। এ ঘটনার পর শহরের সব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সম্প্রচারিত লাইভ ইমেজ অনুসারে, লাভায় অন্তত তিনটি বাড়ি পুড়ে গেছে। লাভার স্রোতে শহরের প্রধান সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত রোববার স্থানীয় সময় সকাল ৮টায় কয়েক দফা ছোট ভূমিকম্পের পর প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এরপরই বিস্ফোরণের মাধ্যমে অগ্ন্যুৎপাত ঘটে।
আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জনগণকে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে আহ্বান জানিয়েছে। যাদের নিজেদের বাড়ি ছেড়ে বের হয়ে যেতে হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছে।
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন বলেছে, আজ পুরো আইসল্যান্ডের জন্য একটি কালো দিন। মানুষ,সম্পদ, পরিবেশের ক্ষতির হুমকি হতে পারে বলে দেশটিতে সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
গত ডিসেম্বরেও আইসল্যান্ডে ছোট ছোট ভূমিকম্পের পর অগ্ন্যুপাতের ঘটনা ঘটে। দেশটিতে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।