শীতে কাঁপছে সারা দেশ, বৃষ্টির পর বাড়বে তাপমাত্রা
-সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, হাসপাতালে ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত রোগীর ভিড়
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যেসব জেলায় শৈত্যপ্রবাহ নেই, সেখানেও অনুভূত হচ্ছে তীব্র শীত। অনেক জায়গায় বেশ কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। তীব্র ঠান্ডায় কঠিন হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। উত্তরের হিমেল বাতাসে রাজধানীসহ সারা দেশের মানুষই এখন শীতে কাবু।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী কুয়াশার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে পারছে না। যে কারণে মাটি ও ভবন রাত-দিন ঠান্ডাই থাকছে। ফলে অনুভূত হচ্ছে তীব্র শীত।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, রোদ মিলবে আরও চার-পাঁচ দিন পর। এরই মধ্যে শঙ্কা আছে বৃষ্টিরও। তারপর কেটে যাবে কুয়াশা। কুয়াশা কেটে গেলে শীত কিছুটা কম অনুভূত হতে পারে।
অব্যাহত শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরসহ উত্তরের জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। গত দুদিন ধরে দিনাজপুরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবারও দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
রাতভর বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ছে। ১০ হাত দূরের মানুষ কিংবা কোনো বস্তুকে দেখা যাচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও ঠান্ডা বাতাসে জড়োসড়ো হয়ে থাকছেন মানুষ। গরম কাপড় পরার পাশাপাশি আবর্জনা, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। রাতের মতো দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বয়স্ক ও শিশুরা নানা শীতজনিত রোগে ভুগছেন।
এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে ঠা-াজনিত রোগবালাই ও ডায়ারিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ঠা-ায় আক্রান্ত রোগীদের।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, টানা এক সপ্তাহ থেকে সূর্যের দেখা নেই। তীব্র শীতের কারণে সবাইকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
সব সময় গরম খাবার ও গরম পানি খেতে হবে। সঙ্গে প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজি খেতে হবে। এ সময় সবাইকে খেজুরের কাঁচা রস খাওয়ার ব্যাপারেও সবাইকে সতর্ক করেন সিভিল সার্জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












