গ্যাসের অভাবে জ্বলছে না চুলা
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সামিন, ১৩৯১ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গ্যাস সংকট ঢাকাবাসীর পুরনো সমস্যাগুলোর একটি। শীত এলে প্রতি বছরই সেই সংকট ভোগান্তিতে রূপ নেয়। এবার গ্যাসের সরবরাহ কমায় ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর বেশির ভাগ আবাসিক এলাকায় এখন গ্যাসের অভাবে চুলা প্রায় জ্বলছেই না।
গ্যাসের অভাবে ঢাকার সিএনজি স্টেশনগুলোয়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। স্টেশনগুলোর বাইরে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস না থাকায় ঢাকা ও আশপাশের শিল্পকারখানাগুলোও এখন ধুঁকছে। খোঁজ নিয়ে জানা যায়, দু-তিন মাস ধরে রাজধানী ও আশপাশ এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর কারণ গত এক দশকের মধ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সবচেয়ে কম গ্যাস সরবরাহ করছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী সেলিম মিয়া জানান, একে শীত, অন্যদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে গ্রাহকের গ্যাসের যে চাহিদা তার তুলনায় সরবরাহ কম আছে। গ্যাসের উৎপাদন কম হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা আরও জানান, সামনেই সেচ মৌসুম। সে সময় বিদ্যুতের চাহিদা বাড়বে। এতে বিদ্যুৎ কেন্দ্রগুলোয় বাড়তি গ্যাস দিতে হবে। এজন্য শিগগিরই গ্যাস সংকট কাটার সম্ভাবনা কম।
রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা আলী আসগর দুই মাস ধরে গ্যাস সংকটে ভুগছেন। শীতের তীব্রতা বাড়ায় তার ভোগান্তি এখন চরমে। তিতাস গ্যাসের এই গ্রাহক বলেন, ‘আগে যে সামান্য গ্যাস পাওয়া যেত এখন তা-ও পাচ্ছি না। দিনের বেলা গ্যাসের চাপ থাকে না বললেই চলে। মাঝরাতে গ্যাস এলে তা দিয়েই বেশি করে খাবার বানিয়ে রাখেন।’
রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা, ধানমন্ডি, উত্তরা, রামপুরা, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাস সংকটের খবর পাওয়া যাচ্ছে। বাসাবাড়ির গ্রাহক গ্যাস না পেয়ে মাটির চুলা, লাকড়ি জ্বালিয়ে, ইলেকট্রিক চুলা ব্যবহার করে কোনোমতে দিন পার করছে। কিন্তু শীতের কারণে তাদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। হোটেল-রেস্টুরেন্টের মালিকরা অবশ্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাত্রদল করাই ছিল ওদের অপরাধ!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-গোশতের দাম চড়া, তেল-সবজিতেও নেই স্বস্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, আটক ছেলে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গলার কাঁটা ভুয়া ফটোকার্ড
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতীয় খাসিয়ার ছোড়া গুলিতে বাংলাদেশি নিহত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অবৈধভাবে মজুদকৃত ২০০০ লিটার সয়াবিন তেলসহ গুদাম সিলগালা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একদিনে ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালালো দখলদারগুলো
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিন্দুত্ববাদী গান গাইতে অস্বীকৃতি: কংগ্রেস কাউন্সিলরকে হেনস্থা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জবাই করা ঘোড়ার গোশত যায় মহাসড়কের পাশের ‘৩০ রেস্তোরাঁয়’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












