নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কার্যক্রমে দীর্ঘসূত্রতার অভিযোগ বেশ পুরোনো। যদিও কয়েক বছর ধরে শিক্ষার্থীদের সেবা প্রদান প্রক্রিয়ায় কিছুটা ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও ত্বরান্বিত হয়নি প্রশাসনিক ভবনের সেবা প্রদান প্রক্রিয়া। এখনো মানসম্মত সেবা নিশ্চিত করতে পারেন না প্রশাসনিক ভবনের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, ডিজিটালাইজেশন হওয়ায় শিক্ষার্থী সংশ্লিষ্ট সেবাগুলোর মধ্যে শুধু বৃত্তি প্রাপ্তদের ও পরীক্ষার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলতি বছর সামরিক শক্তির বিচারে বিশ্বে ৩৭তম অবস্থানে রয়েছে। ২০২৩ সালে তা ছিল ৪০তম। সেই হিসাবে চলতি বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকমের সর্বশেষ সূচকে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। ২০২৪ সালের তালিকা প্রকাশ করেছে ৬ জানুয়ারি।
কোনো দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর গাজায় ইসরাইলের সামরিক উপস্থিতিও দমাতে পারেনি হামাসকে। তাই প্রতিনিয়তই হামাস সদস্যদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি দখলদার সেনাদের।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)-এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরাইলের সামরিক উপস্থিতি সত্ত্বেও এখনো সেখানে নিজেদের শক্তিশালী উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে হামাস সদস্যরা।
প্রতিবেদনে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা সূত্রে দাবি করা হয়েছে, এলাকার বেশিরভাগ স্থানীয় হামাস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২০২৩ সালে রেকর্ডসংখ্যক দেশি-বিদেশি মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন। গত বছর ওমরাহ মৌসুমে ১৩ কোটি ৫৫ লাখের বেশিসংখ্যক ওমরাহ পালন করেন।
সৌদি আরবের হজ্জ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হজ্জ ও ওমরাহ সম্মেলনে এ তথ্য জানান।
ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, ২০১৯ সালে বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরবে এসেছিলেন। এর সংখ্যা ছিল, ৮.৫ মিলিয়ন। আর ২০২৩ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৫৫ লাখে গিয়ে পৌঁছে। সেই হিসাবে গত বছরের ওমরাহ মৌসুমে অংশগ্রহণের পরিমাণ ৫৮ শতাংশ বৃদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারসহ শীর্ষ নেতাদের ঠিকানা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে জানিয়ে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার সূত্রে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। এ সময় গাজায় বন্দী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলিদের অবস্থানের ব্যাপারেও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে তারা।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ৭ অক্টোবর হামলা করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলিদের বন্দী করে নিয়ে যায় হামাস। এরপর বন্দীদের তথ্য স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমনের ভরা মৌসুমে মোকাম, পাইকারি ও খুচরা বাজার- সবখানে চালের দাম বেড়েছে। গত ৮-১০ দিনের ব্যবধানে বিভিন্ন পর্যায়ে চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত।
চালের দাম বাড়ার কারণ হিসেবে মালিবাগে কুমিল্লা রাইস এজেন্সির ফরিদ হোসেন বলেন, ভোটের কারণে গাড়ি কম এসেছে। তাই সরবরাহ ঘাটতির কারণে চালের দাম বেড়েছে।
মোকামমালিক, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এ মৌসুমে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে। কোথাও চালের সংকট নেই। কিন্তু বিভিন্ন পর্যায়ে আমন ধানের মজুত গড়ে তোলা হয়েছে। মজুতের কারণে বাজারে চালের দাম বাড়ছে।
রামপুরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর হাছান মাহমুদ প্রথম তার দপ্তরে আসেন। তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
আওয়ামী লীগ সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন দেশের নানা পারসেপশন (ধারণা), ন্যারেটিভ (পটভূমি) থাকে। কিন্তু দিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) শীর্ষ ডেনিম সরবরাহকারী হওয়ায় বিশ্ববাজারে আরও বেশি রপ্তানির জন্য এই খাতে বাংলাদেশ বিনিয়োগ বাড়াচ্ছে।
২০১৭ সাল থেকে বাংলাদেশ ইইউয়ে শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ।
তবে চাহিদা বেড়ে যাওয়ায় সাড়ে ৬৪ বিলিয়ন ডলারের ডেনিমের বিশ্ববাজারে আধিপত্য বিস্তারে স্থানীয় ব্যবসায়ীরা তাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। বর্তমানে স্থানীয় রপ্তানিকারকরা বিশ্বব্যাপী প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ডেনিম পণ্য সরবরাহ করছেন।
২০২৬ সালের মধ্যে বিশ্বব্যাপী ডেনিমের বাজার ৭৬.১ বিলিয়ন ডলারে উন্নীত হবে বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে তারই কার্যালয়ে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়।
ফরহাদ হোসেন বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিক-নির্দেশনা দিতে পারেন।’
নতুন মেয়াদে অগ্রাধিকার কী হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় সামান্য কমেছে। এ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.৪১ শতাংশ, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। একসঙ্গে ডিসেম্বরে গ্রাম-শহরনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ শতাংশের নিচে নেমেছে, তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
মূল্যস্ফীতি হলো একধরনের করের মতো, যা ধনী-গরিবনির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ার অর্থ গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি সামান্য কমেছে। তবে বাজারে শীতের শাকসবজিসহ চাল, আটা, চিনি, ডাল, পেঁয়াজ, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য আমেরিকা ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, ওই দুই দেশ লোহিত সাগরকে ‘রক্তের সাগরে’ পরিণত করতে চায়।
এরদোগান জুমুয়াবার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনে ‘অসামঞ্জস্যপূর্ণ’ শক্তি প্রয়োগ করেছে। তিনি গাজা উপত্যকায় একই ধরনের শক্তি প্রয়োগের জন্য ইহুদিবাদী ইসরাইলকে অভিযুক্ত করেন।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, জুমুয়াবার ভোররাতে যে হামলা হয়েছে তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাকি অংশ পড়ুন...












