মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

সমর্থনকারীদের এক শতাংশ ভোটও পাননি ১৫৯ স্বতন্ত্র প্রার্থী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, রাত ১:৪১
সমর্থনকারীদের এক শতাংশ ভোটও পাননি ১৫৯ স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী-৩ সংসদীয় আসনের মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৩৪১ জন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশন আইন অনুযায়ী, একজন প্রার্থীকে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়েছিল। যার সংখ্যা ছিল- ২ হাজার ৭৫৩।
এই আসনে মোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে আবু সাইদ শামীম পেয়েছেন ৩৮ ভোট। যা দ্বাদশ সংসদ নির্বাচনে সবনিম্ন ভোট। অর্থাৎ তার সমর্থনকারীদের মধ্যে ২ হাজার ১৫ জন তাকে ভোট দেয়নি। একই আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করে আরেক স্বতন্ত্র প্রার্থী হুকুম আলী খান পেয়েছেন ৯৪ ভোট। অর্থাৎ এই এক আসন থেকেই দুই জন স্বতন্ত্র প্রার্থী তাদের সমর্থনকারী এক শতাংশ ভোটারের ভোট পাননি।
এই দুই জনের মতো সারাদেশের ৪৩৭ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ১৫৯ জন অর্থাৎ ৩৬.৩৯ শতাংশ প্রার্থী মোট ভোটারের এক শতাংশ ভোট পাননি। যার মধ্যে পাঁচ জন প্রার্থী ১০০ ভোটও পাননি।
ঢাকা ১৪ আসনে পাঁচ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চার জন প্রার্থীই এক শতাংশ ভোট পাননি। এ আসনের মোট ভোটারের সংখ্যা ছিল ৪ লাখ ১৮ হাজার ২১২ জন। অর্থাৎ ওই স্বতন্ত্র প্রার্থীরা চার হাজার ১৮২ জনের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পাঁচ জনের মধ্যে একজন ছাড়া বাকি চার জন কেউই দুই হাজার ভোটও পাননি। তিন জন পেয়েছেন এক হাজারের নিচে।
এই আসনে যেখানে স্বতন্ত্র প্রার্থীদের ৪ হাজার ১৮২টি করে ভোটার স্বাক্ষরের প্রয়োজন ছিল, সেখানে পাঁচ জনের মধ্যে চারজন এক শতাংশ ভোটও পাননি। কাজী ফরিদুল হক, জেড আই রাসেল, মোহাম্মদ মহিবুল্লাহ ও মোহাম্মদ ইমরুল কায়েস খান পেয়েছেন যথাক্রমে ১ হাজার ৫৮৪, ৫৪৬, ৬৬৬ ও ১১৯ ভোট।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ (৩ক) (ক) বিধান অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ইতোপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা দেওয়ার প্রয়োজন হবে না।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এ বিধান প্রচলন করা হয়েছে। ড. শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ বিধান প্রচলন করেন।
সেই কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, 'আমাদের উদ্দেশ্য ছিল- ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা। কারণ, এসব প্রার্থীরা পোলিং এজেন্ট বিক্রি করাসহ নির্বাচন কমিশন থেকে প্রদত্ত সুবিধাদি বড় ও মাঝারি দলের প্রার্থীদের কাছে বিক্রি করে দিতেন। যার জন্য আমরা প্রার্থিতার শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ বিধান চালু করেছিলাম।'
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, 'স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, সংবিধানে বলা আছে, কারো বয়স ২৫ বছর হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু এখানে একটি বাধা রাখা হয়েছে। সে সঙ্গে যারা তাকে সমর্থন দিচ্ছেন, তাদের নাম কিন্তু ডিসক্লোজ হয়ে যাচ্ছে। ফলে যারা বেশি ক্ষমতাবান, তারা এসব সমর্থনকারীদের ওপরে চাপ প্রয়োগ করতে পারেন।'

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৪ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৪ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৪ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৪ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৪ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৪ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৪ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৪ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৪ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে