সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
পেঁয়াজের অবিশ্বাস্য ঝাঁজ:

এক দিনেই কোটি কোটি টাকা হাতিয়ে নিল সিন্ডিকেট

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, রাত ২:২৭
এক দিনেই কোটি কোটি টাকা হাতিয়ে নিল সিন্ডিকেট
এলসির সাড়ে ৫৫ হাজার টন পেঁয়াজ আনতে চিঠি
ম্যাজিস্ট্রেট আসতেই পেঁয়াজের দাম কমল ৮০ টাকা
পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বর বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের খবরে বাংলাদেশে গত শনিবার এক লাফে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার পর গত রোববার চট্টগ্রামের আড়তগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির বিক্রি অনেকটাই কমে গেছে। হাতে গোনা দুয়েকজন পাইকারি ক্রেতাকে দেখা গেছে। দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও ক্রেতার সংখ্যা কম। পাইকারি বাজারে ১৭০ থেকে ১৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে।
এদিকে গত শনিবার হঠাৎ দাম বাড়িয়ে বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট। কারণ এসব পেঁয়াজের কেনা দাম ৮০-৮৫ টাকার বেশি নয়, কিন্তু বিক্রি করেছে ২০০ টাকার বেশি। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজে মুনাফা করেছে ১১৫ থেকে ১২০ টাকা। খুচরা বাজারে জুমুয়াবার পেঁয়াজের কেজি ১২০ টাকা থাকলেও শনিবার ২৪০ টাকায় বিক্রি হয়। এক দিনে কেজিতে ১২০-১৪০ টাকার বেশি মূল্যবৃদ্ধির ঘটনাকে নজিরবিহীন আখ্যায়িত করা হয়েছে।
এলসির সাড়ে ৫৫ হাজার টন পেঁয়াজ আনতে চিঠি:
ভারতের রপ্তানি বন্ধের আগে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা মোট সাড়ে ৫৫ হাজার টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরমধ্যে বেসরকারি আমদানিকারকদের ৫২ হাজার টন ও সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত রবিবার সন্ধ্যায় এলসি করা মোট সাড়ে ৫৫ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ভারতীয় দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। সূত্র আশা করছে, যেহেতু রপ্তানি বন্ধের আগে এসব পেঁয়াজের এলসি করা হয়েছে। তাই এসব পেঁয়াজ রপ্তানিতে ভারত অনুমতি দেবে। ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকদের কার্যালয় গত বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানি বন্ধের যে নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে, কোনো দেশের সরকারের অনুরোধে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিতে পারবে।
ম্যাজিস্ট্রেট আসতেই পেঁয়াজের দাম কমল ৮০ টাকা:
হঠাৎ বেড়ে ২০০ টাকা কেজি হওয়া পেঁয়াজের দাম ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই হয়ে গেল ১২০ টাকা। এদিকে পাতাসহ যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০ টাকা করে প্রতি কেজি, তা নেমে এল ৬০ টাকায়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জয়পুরহাট জেলা শহরের নতুনহাট বাজারে এমন ঘটনা ঘটেছে।
নতুনহাটে বাজার করতে আসা এনামুল হক নামে একজন বলেন, দুই দিন আগে পেঁয়াজ কিনেছি ১২০ টাকা কেজিতে। আর দাম চাচ্ছে ব্যবসায়ীরা ২০০ টাকা করে। হঠাৎ ভ্রাম্যমান আদালত দেখে ব্যবসায়ীরা ১২০ টাকা কেজিতে বিক্রি শুরু করেছেন, এতে ক্রেতারা অনেক খুশি।
পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বর বাংলাদেশ:
বাংলাদেশ শুধু পেঁয়াজের বড় একটি বাজারই নয়, বরং পরিমাণের দিক থেকে পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বরে রয়েছে দেশটি। দেশভিত্তিক পেঁয়াজ আমদানির তথ্য তুলনা করে এই চিত্র পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, ২০২২ সালে বাংলাদেশ ৭ লাখ ২৭ হাজার টন পেঁয়াজ আমদানি করে। ওই বছর আর কোনো দেশ বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেনি। জাতিসংঘের পণ্যবাণিজ্য পরিসংখ্যানের তথ্যভান্ডার (ইউএন কমট্রেড) অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের পর যে দেশটি সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেছে, সেটি যুক্তরাষ্ট্র। তাদের আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ৬০ হাজার টন।
স্থানীয় উৎপাদনের দিক থেকেও বাংলাদেশ খুব পিছিয়ে নেই। পেঁয়াজ উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় আছে বাংলাদেশ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৬ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৬ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৬ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৬ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৭ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৭ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৭ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৭ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৭ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৭ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৮ ঘণ্টা আগে