বোরোর বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষক, দুশ্চিন্তা সার-ডিজেলের দামে
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত হাওরাঞ্চলের কৃষকরা। তবে সার ও ডিজেলের দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান উৎপাদন হওয়ার আশা করছে কৃষি বিভাগ।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা বোরো ধানের বীজতলা প্রস্তুত করতে সনাতন পদ্ধতিতে দিচ্ছেন পানি, সার। এরই মধ্যে বীজতলা প্রস্তুত হয়েছে ৭ হাজার ৮৯০ হেক্টর জমিতে।
চলতি মৌসুমে হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় খুশি চাষিরা। সময়মতো রোপণ করতে পারবেন চারা। তবে, খেতে পোকামাকড়ের আক্রমণ ও সার ডিজেলের দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক।
কৃষক ইকরাম মিয়া বলেন, চারা হয়েছে, এখন জমিতে নিয়ে রোপণ করবো। সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি, সরকার যদি আমাদের জন্য দাম কমিয়ে দিতো, আমাদের জন্য ভালো হতো। আবহাওয়া খারাপ হলে আমাদের কপাল মন্দ। এই বছর পানি তাড়াতাড়ি যাওয়াতে সুবিধা হয়েছে।
হাওরাঞ্চলের চাষিদের বোরো ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে আবাদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সাত্তার বলেন, কৃষক ভাইয়েরা বীজতলা করতেছে। পাশাপাশি জমিও প্রস্তুত করতেছে। আবহাওয়া এ বছর অনুকূলে। আমারা আশা করছি হাওর এলাকার কৃষকেরা বোরো ধান চাষ করে এবার বাম্পার ফলন পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)