ইট ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, কারখানা সিলগালা
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সিরাজগঞ্জে ইট, কাঠ ও চালের গুঁড়ার মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করার অপরাধে রায় মসলা কারখানা নামে একটি মসলার মিলকে সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদেরকে এই অপরাধে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা ও মসলা কারখানাটি সিলগালা করে দেন।
হাসান আল মারুফ বলেন, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদগঞ্জ এলাকা, কাঠেরপুল বাজার ও বাহিরগোলা বাজারে ভোক্তা অধিকার বিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহীদগঞ্জ এলাকায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটেরগুঁড়া মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করার অপরাধে রায় মসলা কারখানা নামে একটি মসলার মিলকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একইসাথে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাসান মারুফ আরও বলেন, এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেছে সিরাজগঞ্জ পুলিশ। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)