বাজারে সর্বনিম্ন চালের কেজি ৫০ টাকা, নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে চালের দাম বেড়েছে। প্রায় এক বছর পর মোটা চালের দাম কেজিতে ৫০ টাকা ছাড়িয়ে যাওয়ায় কম আয়ের মানুষের ক্রয় ক্ষমতা আরও কমেছে। অথচ তাদের চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জীবিকার জন্য লড়াই করতে হচ্ছে।
চালের দাম বৃদ্ধির জন্য পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে পাইকারদের দাবি, মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। আবার মিল মালিকরা বলছেন, আমন রোপণ ও ফসল কাটায় দেরির কারণে ধানের দাম বেড়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত রোববার ঢাকায় খুচরা পর্যায়ে মোটা চাল বিক্রি হয়েছে ৫১ টাকা কেজি দরে। গত নভেম্বরে যা ছিল ৫০ টাকা ও অক্টোবরে ৪৯ টাকা।
সরু চাল বিক্রি হচ্ছে সাড়ে ৬৮ টাকা ও মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে সাড়ে ৫৬ টাকায়, বলছে টিসিবির তথ্য।
রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের এক খুচরা বিক্রেতা জানান, জাত ও মানভেদে মোটা চাল ৫১ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি।
'নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে' উল্লেখ করে ঢাকার মিরপুরের ভাসমান চা বিক্রেতা আব্দুর রব বলেন, গত শনিবার পাঁচ কেজি চাল কিনতে বাজারে গিয়েছিলাম। কিন্তু দাম বাড়তি দেখে চার কেজি কিনেছি। কারণ, আমাকে আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হয়েছে
তিনি আরও বলেন, 'জিনিসপত্রের দাম বাড়লেও আমাদের আয় প্রতি সপ্তাহে বাড়ে না।'
ওই ব্যক্তির ভাষ্য, জীবিকা নির্বাহ করা তার জন্য কতটা কঠিন হয়ে পড়েছে তা তিনি বর্ণনা করতে পারবেন না।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে মানুষ আগের মতো চা খান না জানিয়ে তিনি বলেন, 'আমার কষ্টের কথা কাকে বলব?'
বগুড়ার শেরপুর উপজেলার মজুমদার অটো রাইস মিলের ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী জানায়, 'ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে।'
বর্তমানে মিল মালিকরা স্বর্ণা-৫ ধান মণপ্রতি এক হাজার ৯০ টাকায় কিনছেন। পরিবহন ও মিলিং খরচ বিবেচনায় নিলে মোটা চালের উৎপাদন খরচ দাঁড়ায় কেজিতে ৪৮ টাকা। তাই ৫০ টাকা কেজির কমে চাল বিক্রি করা সম্ভব হচ্ছে না।
কিন্তু, দুই সপ্তাহের ব্যবধানে দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান চাল উৎপাদনকারী অঞ্চল দিনাজপুরে ৫০ কেজির বস্তায় সব ধরনের চালের দাম কমেছে ১৫০ থেকে ২০০ টাকা।
জেলা শহরের বাহাদুরবাজার ও রেলবাজার হাটের খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি গুটি স্বর্ণা (মোটা চাল) বিক্রি হচ্ছে ৪৩ টাকায়। এটি এক সপ্তাহ আগে ছিল ৪৮ টাকা।
দিনাজপুরের বাহাদুরবাজারের পাইকারি ব্যবসায়ী ফিরোজ আহমেদ বলেন, 'বাজারে ধানের সরবরাহ কম থাকায় মিলগেটে কম পরিমাণে চাল পাওয়া যাচ্ছে।'
নওগাঁর চাল ব্যবসায়ী নীরদ বরণ সাহা জানান, সাম্প্রতিক সময়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে।
তিনি বলেন, অবরোধে ট্রাকে আগুন দেয়ার আশঙ্কায় পণ্য পরিবহনের জন্য যানবাহনের সংখ্যা দ্রুত কমে যায়। এতে মিল মালিকদের চাল-ভর্তি ট্রাক পাঠাতে ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হয়েছে।'
তিনি আরও বলেন, অবরোধের কারণে ভাড়া বেড়ে ২৩ থেকে ২৪ হাজার টাকা হয়েছে। আমরা আসলে এখন অতিরিক্ত পরিবহন খরচের প্রভাব দেখতে পাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












