বস্তায় আদা চাষ, ৫০ টাকায় পূরণ হবে বছরের চাহিদা
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রামের সীতাকু-ে বস্তায় হচ্ছে আদা চাষ। প্রথমবারের মতো পরীক্ষামূলক এ আদা চাষে সফল বলছে উপজেলা কৃষি বিভাগ। প্রতিটি বস্তায় আদা চাষে ৫০ থেকে ৬০ টাকা খরচ হলেও ফলন হবে গড়ে দুই কেজির বেশি। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনও ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করা যাবে। প্রতিটি পরিবার পরিত্যক্ত স্থানে ৮-১০টি বস্তায় আদা চাষ করলে তার বছরের আদার চাহিদা পূরণ হবে।
সীতাকু- কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম বলেন, ‘এবার পরীক্ষামূলক বস্তায় আদা চাষ শুরু করেছি। আট জন কৃষকের মাধ্যমে ৮০০ বস্তায় আদা চাষ করা হয়। বীজ, বস্তা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে সীতাকু- কৃষি অফিস। গত মে-জুন মাসে এসব বীজ রোপণ করা হয়। আদার ফলন তুলতে ২৭০ থেকে ২৯০ দিন অপেক্ষা করতে হয়। বস্তায় আদা চাষ ভালো হয়েছে।’
তিনি বলেন, ‘বস্তায় যেসব আদা চাষ করা হয়েছে তা স্থানীয় জাতের। বস্তায় দুই কেজি জৈব সারের পাশাপাশি মাটি-বালুসহ প্রয়োজনীয় কিছু বস্তায় ভরে এই চাষাবাদ করা হয়। বস্তা অনুযায়ী মাটি-জৈব সার দিতে হয়। একটি সিমেন্টের বস্তা দিয়ে চাইলে তিনটিও করা যাবে, আবার দুটিও করা যাবে।’
সীতাকু- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘প্রথমবারের মতো সীতাকু-ে পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ করা হয়েছে। আমাদের আওতাধীন ৮০০ বস্তায় এ আদা চাষ করা হয়। গাছ ভালো হয়েছে। আশা করছি প্রতি বস্তায় দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত ফলন পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘বস্তায় আদা চাষে তেমন খরচ নেই। এভাবে আদা চাষের জন্য একটি সিমেন্টের বস্তা পাঁচ টাকা। তার ওপর মাটি এবং জৈব সার লাগে। সব মিলিয়ে খরচ প্রায় ৫০ টাকার মতো। যে কেউ বাড়ির আঙিনায় এবং পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করতে পারে। প্রতিটি পরিবার ৮-১০ বস্তায় আদা চাষ করলে বছরের আদার চাহিদা পূরণ করা সম্ভব হবে।’
এ প্রসঙ্গে আবু তাহের নামে উপজেলার নুনাছড়ি এলাকার এক কৃষক বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমি এবার ১০০টি ব্যাগে আদা চাষ করেছি। পরীক্ষামূলক চাষ করেছি এবার। ফলন ভালো হলে আগামীতে চাষ আরও বাড়াবো।
তিনি আরও বলেন, আমার মতো উপজেলায় আরও অনেক কৃষক এবার বস্তায় আদা চাষ করেছেন। এপ্রিলের শুরুতে আদা রোপণ করতে হয়। আমরা রোপণ করেছি জুনে। আদা গাছ ভালো হয়েছে। আশা করছি ফলনও ভালো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












