এক সময় দর্জির কাজ করতেন দেলোয়ার হোসেন সবুজ। সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় নতুন কিছু করার চেষ্টা করতে শুরু করেন তিনি। কলা চাষে আগ্রহ তৈরি হয় তার মধ্যে। এরপর ১০ একর জমি লিজ নিয়ে দেশি জাতের কলাচাষ শুরু করেন তিনি। সাফল্য পেয়ে যান অল্প সময়ের মধ্যেই। কলা বিক্রি করে প্রথম বছর অথাৎ ২০২২ সালে তিনি আয় করেছেন ৩৭ লাখ টাকা। তিনি আশা করছেন, চলতি বছর ২০২৪ সালে তিনি ৪০ লাখ টাকার বেশি কলা বিক্রি করতে পারবেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার নলডগি গ্রামের বাসিন্দা সবুজ শুধু কলা চাষই করছেন না। তিনি এই মৌসুমে ৩ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের পেপে চ বাকি অংশ পড়ুন...
প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুজন উপপরিচালক ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭ জনের মধ্যে সাতজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অন্য আসামিরা হলো- পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ব্যবসায়ী আবু সোলায়মান সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন।
পিএসসির প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার ১৭ আসামিকে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে ঢা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো গত লাইলাতুল ইছনাইনিল আজিম শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে আজিমুশ্বান মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দরবার শরীফ অবস্থানরত সকল আমীল ও ছাত্রদের উদ্ধেশ্যে সাপ্তাহিক মজলিশে আলোচনা করেন সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম তিনি।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসার ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষের উন্নয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৌঁনে ২ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সম্প্রতি বিজ্ঞানবিষয়ক পিয়ার রিভিউড ব্রিটিশ জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মূলত দখলদার ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর স্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা আমলে নিয়েই এই অনুমান করেছে জার্নালটি।
ল্যানসেটের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘সশস্ত্র সংঘাতের সহিংসতার প্রত্যক্ষ ক্ষতির বাইরেও পরোক্ষ স্বাস্থ্যগত প্রভাব আছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দখলদার সন্ত্রাসী ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে। গত রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে দখলদার ইসরায়েল। তাদের উচিত এই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা আগ্রাসনের ৯ মাস পেরিয়ে যাওয়ার পর এখনও ইহুদিবাদী দখলদার ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে।
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বেশ কিছুদিন বিরতির পর গত রোববার প্রকাশিত এক বার্তায় একথা জানান।
তিনি বলেন, ৯ মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছে, তাদের ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান ধ্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিচয় গোপন করে সেবাগ্রহীতা সেজে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ তলা ভবনের প্ল্যান পাসের জন্য এক লাখ ও ১০ তলা ভবনের জন্য ২ লাখ টাকা নির্ধারিত করে দেওয়া হয়। এই টাকা না দিলে প্ল্যান পাস হয় না। কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযানে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে।
রোববার (৭ জুলাই) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে রোব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল আহাদ আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে- মুসলমানদের দ্বীনি ইলম হাসিলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন- মুসলমানদের একটা বাকি অংশ পড়ুন...
দেশটির জনসংখ্যা মাত্র ৩০ লাখ। এর মধ্যে চাকরির সুবাদে প্রায় ৫ লাখ মানুষ বিভিন্ন দেশে বসবাস করেন। আলবেনিয়ার বেশিরভাগ এলাকাই পার্বত্যভূমি। অবশিষ্ট সমভূমির খুব অল্প অংশই কৃষিকাজের উপযোগী। দেশটি জাতিসংঘ, ন্যাটো, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য।
১১২৭ সাল থেকে ১৯৬৭ পর্যন্ত আলবেনিয়ায় মুসলমানদের অবস্থা বেশ পাকাপোক্তই ছিল। কিন্তু ১৯৬৭ সালে কমিউনিস্টদের শাসন শুরু হলে প্রচুর পরিমাণে মসজিদ ধ্বংস করে দেয় নাস্তিকগুলো। তখন মসজিদগুলো গুদাম, ওয়ারহাউজ ও পরিত্যক্ত ঘর বানিয়ে ফেলেছিলো কমিউনিস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পাঁচটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্কতা সংকেত। গত রোববার (০৭ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এক পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে মঙ্গলবার (৯ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও বাকি অংশ পড়ুন...












