হামাসের বীরত্ব:
ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি হুথিদের
ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। একইসঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকা- পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।
এর আগে চলতি মাসেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত এই বিদ্রোহীরা। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা যেটাই হোক না কেন ইসরায়েলগামী সব জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে শনিবার হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আন্দোলন।
একইসঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া ও সেখানে কর্মকা- পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।
হুথিরা লোহিত সাগর এবং ওই সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন বেশ কয়েকটি জাহাজ হামলা চালানোর পাশাপশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপও করেছে হুথিরা।
হুথির এক সামরিক মুখপাত্র বলেছেন, যদি গাজা তার প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরায়েলি বন্দরগুলোর দিকে যাওয়া সব জাহাজ আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইয়েমেনের এই গোষ্ঠী ওই অঞ্চলে দুটি ইসরায়েলি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে তারা এই হামলা চালিয়েছে বলে সেসময় জানানো হয়।
ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা:
ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ। তারা পাঁচটি ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এ হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) গাজা উপত্যকায় আক্রমণ জোরদার করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারা এ হামলা চালিয়েছে। খবর ইরানার।
শনিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা শেবা ফার্মস অঞ্চলে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি আইডিএফ সদস্যরা হতাহত হয়েছে।
হিজবুল্লাহ আরও জানায় তাদের বাহিনী রামিয়া শহরে ইসরায়েলি অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ হামলায় দখলদার সেনাদের যথেষ্ট ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












