নিজস্ব প্রতিবেদক:
সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আশুলিয়ার সাত বছরের শিশু সাহরা আমিনকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে এনেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বছর শেখ হাসিনার সরকার পতনের পরও এমন কিছু ভিডিও বা আলাপচারিতা ছড়িয়ে পড়তে দেখা গেছে, যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন।
কারণ এখনো বহাল তবিয়তেই আছে নজরদারি করা প্রতিষ্ঠান ও সরঞ্জাম। ফলে প্রশ্ন উঠছে, সেসব দিয়েই জনসাধারণের ওপর আড়িপাতার সুযোগ থেকে যাচ্ছে কি না।
একইসঙ্গে বিশাল অঙ্কের অর্থ খরচ করে গণনজরদারির জন্য যে বিস্তৃত কাঠামো তৈরির তথ্য সামনে এসেছে, তা যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে আনতে না পারলে আবারও অপব্যবহার হবার শঙ্কা করছেন অনেকে।
২০১৫ সালে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী মোদির ভারতে মুসলিম বিদ্বেষের ক্রমবর্ধমান আরেকটি ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের বন্যা কবলিত সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণকারী মুসলিম সাহায্য কর্মীদের ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দুই মুসলিমকে। এক উগ্র হিন্দুত্ববাদী সমর্থকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে ফারুখাবাদ জেলায়। এ ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। রায়পুর চিনহাটপুর গ্রামের নির্বাচিত প্রধান মোহাম্মদ শামি, তার ছেলে মোহাম্মদ সাইফ আলী এবং তালিব আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা গুরুতর আহত ১৬৭ জনের বেশিভাগের মাথার খুলি ছিল না।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ সাক্ষ্য দেন হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।
জবানবন্দিতে চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, আমাদের হাসপাতালে ৫৭৫ জন গুলিবিদ্ধ ও পিলেটবিদ্ধ রোগীকে বহির্বিভা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ায় শ্রমবাজার নষ্টের নেপথ্যে মন্ত্রী, সচিব, এজেন্সি এবং পুলিশের কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা পাচারে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব আহমেদ মুনিরুছ সালেহীনসহ ১০৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদিকে ওই ১০৩ জনের মধ্যে সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন, সাবেক এমপি বেনজির আহমেদ ও নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে সু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ।
গত সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাইয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্রে এই তথ্য উঠে এসেছে।
১২টি মন্ত্রণালয় ও বিভাগ হলো- পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
সকালে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে বেলা সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন- “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই ৫৪ বছরের প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর এনএসআইর যাত্রা শুরু করে। ১৯৮২ সালের দিকে কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতারের নেতৃত্বে ‘স্বাধীন বঙ্গভূমি’ নামে বাংলাদেশবিরোধী আন্দোলন শুরু হয়। প্রকাশ্যেই তারা খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী নিয়ে ‘বঙ্গভূমি’ নামে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের চক্রান্ত করে। ভারতে আশ্রিতদের নিয়ে ‘বঙ্গসেনা’ নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলে। কালিদাস ও সুতারকে দিয়ে এই ষড়যন্ত্র করানোর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কমবেশি ৪৫০ টন জুয়েলারি (গয়না) পণ্য আমদানি করা হয়েছে। পণ্যটি আমদানি করলে নিয়ম অনুযায়ী প্রতি টনের জন্য সরকারকে কর দিতে হয় ৩ লাখ টাকা। হিসাবে রাজস্বের অঙ্ক দাঁড়ায় বেশ কয়েক কোটি। কর ফাঁকি দিতে অসৎ আমদানিকারক জুয়েলারি আমদানি করলেও ঘোষণা দিয়েছেন কৃত্রিম মানব অঙ্গপ্রত্যঙ্গের। এতে কর নেমে আসে প্রতি টন মাত্র ৩ হাজার টাকায়। কর্মকর্তা আর অসৎ ব্যবসায়ী হাত মেলানোয় সরকার হারিয়েছে কমপক্ষে ১৩ কোটি টাকার রাজস্ব।
মিথ্যা ঘোষণা দিয়ে কর ফাঁকির ওই ঘটনায় অভিযুক্ত প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ থেকে তদন্ত হ বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
তৎকালীন সরকারের সময়েও পরিবেশবাদীদের কারণে বিভিন্ন সময়ে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেয়া হয়। কিন্তু এরমধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের মদদপুষ্ট ব্যাবসায়ীরা বিভিন্ন অঞ্চলে অবৈধ ভাবে পাথর লুট অব্যাহত রাখে। অর্থাৎ গত ৬ বছর ধরে সরকার প্রতিবছর ৫ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হলেও পাথর লুট কিন্তু বন্ধ ছিলো না। পুরো টাকাই গিয়েছে আওয়ামী লুটেরাদের পকেটে।
৫ই আগস্টের পর কোয়ারিগুলোর নিয়ন্ত্রণে হাত বদল হয়েছে। আগে এটি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের শেল্টারে পাথর লুট হতো। যার বখরা পেতো আওয়ামী প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পটপরিবর্তনেও দেশের উন্নয়ন প্রকল্প বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আসেনি। উল্টো চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে অগ্রগতি গত প্রায় এক যুগের মধ্যে হার সর্বনিম্নে। ২০১৩-১৪ অর্থবছরের জুলাই মাসে বাস্তবায়ন হার ছিল ৩ শতাংশ, আর গত জুলাই মাসে এই হার মাত্র ০.৬৯ শতাংশ। যেখানে গত ২০২৪ সালের জুলাই মাসে এত আন্দোলন রাজনৈতিক সঙ্কটের মধ্যেও বাস্তবায়ন হার ছিল ১.০৫ শতাংশ। ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৩৮টিই বিদেশী সহায়তার অর্থ একটিও খরচ করতে পারেনি। জিওবিও খরচ হয়নি ২০ মন্ত্রণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা আবুল হাশেম (৭৫)। প্রথমে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। তার ছেলে গণমাধ্যমকর্মী সাইফুল জুয়েল বলেন, ‘টিবি হাসপাতালে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার্ড করা হয়। চিকিৎসক বলেন ছয় ঘণ্টার মধ্যে বাবাকে আইসিইউতে নিতে হবে। ঢামেক হাসপাতালে গিয়ে দেখি আইসিইউর জন্য দীর্ঘ সিরিয়াল। আবেদন জমা দিয়ে বাবাকে বাঁচাতে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। ২৫ দিন পর ঢামেক হাসপাতালে আইসি বাকি অংশ পড়ুন...












