এনবিআর কর্মকর্তার কা-:
কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কমবেশি ৪৫০ টন জুয়েলারি (গয়না) পণ্য আমদানি করা হয়েছে। পণ্যটি আমদানি করলে নিয়ম অনুযায়ী প্রতি টনের জন্য সরকারকে কর দিতে হয় ৩ লাখ টাকা। হিসাবে রাজস্বের অঙ্ক দাঁড়ায় বেশ কয়েক কোটি। কর ফাঁকি দিতে অসৎ আমদানিকারক জুয়েলারি আমদানি করলেও ঘোষণা দিয়েছেন কৃত্রিম মানব অঙ্গপ্রত্যঙ্গের। এতে কর নেমে আসে প্রতি টন মাত্র ৩ হাজার টাকায়। কর্মকর্তা আর অসৎ ব্যবসায়ী হাত মেলানোয় সরকার হারিয়েছে কমপক্ষে ১৩ কোটি টাকার রাজস্ব।
মিথ্যা ঘোষণা দিয়ে কর ফাঁকির ওই ঘটনায় অভিযুক্ত প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ থেকে তদন্ত হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ঘটা আন্দোলন ও দ্বন্দ্বের জেরে তা আবার সামনে এসেছে। রাজস্ব ফাঁকির এই অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা হলেন মাহমুদুল হাসান। তিনি বর্তমানে বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) কমিশনার পদে কর্মরত।
কর্মকর্তারা বলেন, আন্দোলনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন কর্মকর্তা নানা ধরনের শাস্তির আওতায় এসেছেন। এর অংশ হিসেবে ২০১৬ সালে ১৩ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনাটি ধামাচাপা দেওয়া হলেও আবার তা সামনে এসেছে। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো তদন্ত প্রতিবেদনে বলা হয়, মাহমুদুল হাসান সোনামসজিদ স্থলবন্দরে যুগ্ম কমিশনার থাকার সময় মিথ্যা ঘোষণায় আমদানির ঘটনাটি ঘটে। তিনি কৃত্রিম মানব অঙ্গপ্রত্যঙ্গ আমদানির নামে অনেক কম শুল্কে বিপুল পরিমাণ সোনা ও গয়না দেশে আনার সুযোগ করে দেন। মাহমুদুল হাসান বিল অব এন্ট্রিতে সই করেন, যা সচরাচর সহকারী কমিশনাররা করে থাকেন।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে প্রায় ৪৫০ টন কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রকৃতপক্ষে পণ্যটি এত পরিমাণে আমদানির প্রয়োজন বাংলাদেশে নেই। তবে চালানে ছিল জুয়েলারি পণ্য। বিপুল অঙ্কের কর ফাঁকি দিতে অঙ্গপ্রত্যঙ্গের ঘোষণা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্বে থাকার সময় মাহমুদুল হাসান একক সিদ্ধান্তে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের সদস্যসচিব তপন চন্দ্রকে না জানিয়ে ছয়জন সি অ্যান্ড এফ এজেন্টকে লাইসেন্স দেয়। কর্মকর্তারা বলছেন, এনবিআরের নির্দেশনা লঙ্ঘন করে এভাবে লাইসেন্স দেওয়া সোনামসজিদ বন্দরের বাইরে আর কোথাও ঘটেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)