নিজস্ব প্রতিবেদক:
বিদ্যমান সংবিধান অনুযায়ী, সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারক নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যেকোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এ অবস্থার পরিবর্তনে সংবিধান সংস্কার কমিশনের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সমন্বয়ে এই কাউন্সিল গঠনের প্রস্তাব ছিল। এনসিসি নির্বাচন কমিশন (ইসি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), অ্যাটর্নি জেনারেলসহ সাংবিধানিক পদগুলোতে এবং তিন বাহিনীর প্রধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গেল এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে। গত বছরের ৫ আগস্ট থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা। লুট হয়েছিল তাদের আগ্নেয়াস্ত্র। লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনও প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। আগামী নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই।
র্যাবের দাবি এসব অস্ত্রের কয়েক হাত বদল হয়েছে। ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর ওরফে মখা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিএফআইইউ।
ফারমার্স থেকে নাম বদলে হয় পদ্মা ব্যাংক। সেই ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর। তিনি ব্যাংকটির চেয়ারম্যান থাকার সময়ে প্রায় ৩৩০০ কোটি টাকা লুট হয়। তার সহযোগী বাবুল চিশতির মাধ্যমে লুট হয় আরও প্রায় ১৭০০ কোটি টাকা। এভাবেই পদ্মা ব্যাংকের প্র বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন দুই উপজাতি নাগরিককে আটক করেছে বিজিবির মাঠকর্মীরা।
গত রোববার সকাল ১১টার দিকে আটক হওয়া দুজনকে আরাকান আর্মির সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয় বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অনেক এলাকাতেই পথচারীদের দুশ্চিন্তার একটা বড় কারণ ছিনতাই। বিশেষ করে সন্ধ্যায়, রাতে ও ভোরে এই আশঙ্কা বেশি থাকে। এর মধ্যে সড়কে অপরাধীদের মহড়া, কুপিয়ে জখম ও ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নেয়ার বিভিন্ন ঘটনার প্রকাশ পাওয়ার পর জনমনে আতঙ্ক তৈরি করে। এমন একটি পরিস্থিতির মধ্যেও গত তিন মাসে ঢাকায় ছিনতাই মামলার ১ হাজার ১০৮ আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মে মাসে ৪২৫ জন, জুনে ৩০৫ জন এবং জুলাইয়ে ৩৭৮ জন ছিনতাই মামলার আসামি জামিনে মুক্তি পেয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।
চলতি সপ্তাহেই নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে জানিয়ে ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চারদিন ধরে।
তিনি বলেন, ভোটকেন্দ্র বাড়ছে না, তবে তিন হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে রেকর্ড উৎপাদন, মজুত এবং আন্তর্জাতিক বাজারে দরপতন- সব মিলিয়ে চালের দাম কমার কথা। কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। দাম বাড়ছে লাগামছাড়া হারে। চালের বাজার প্রায় পুরোপুরি করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এটি ঘটছে। বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক এ পরিস্থিতি শুধু ভোক্তাকে নয়, শেষ সময়ে এসে সরকারকেও বড় ধরনের সংকটে ফেলতে পারে।
এ অবস্থায় ভোক্তারা এক প্রকার অসহায়। কারণ শুধু বাজার নয়, করপোরেট প্রতিষ্ঠানগুলো এখন উৎপাদন ব্যবস্থার ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। মাঠপর্যায়ের মিলার ও পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হিন্দুত্ববাদী ভারতের আসাম সরকার বিশ্বনাথ জেলায় উচ্ছেদ অভিযান শুরু করেছে। ফলে ৩০৯টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, জাপারিগুড়ির ভিলেজ গ্রেজিং রিজার্ভ (ভিজিআর) এর প্রায় ১৭৫ বিঘা বা ২৩ হেক্টর জমির উপর দখল উচ্ছেদের জন্য অভিযান শুরু করা হয়েছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (এএএমএসইউ) এর সাধারণ সম্পাদক কুদ্দুস আলী সরকার অভিযোগ করেছেন যে, হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা সরকার ‘অমানবিকভাবে’ মানুষকে উচ্ছেদ করছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে পাচার হয়ে হায়দরাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় আন্তঃদেশীয় মানবপাচার চক্রের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এটি হায়দ্রাবাদ শহরে ঘটে যাওয়া চতুর্থ ঘটনা। এর আগে খয়রাতাবাদ, চাদেরঘাট এবং বন্ধলাগুড়ায় পরিচালিত পতিতালয় থেকে বাংলাদেশি নারীদের উদ্ধার করা হয়েছে।
শহরের পতিতালয় থেকে বাংলাদেশি নারীদের উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ২০০০ সালের গোড়ার দিক থেকে পুলিশ সংঘবদ্ধ মাফিয়াদের দ্বারা পরিচালিত পতিতালয়ে আটকে পড়া নারীদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণ অভ্যুত্থানের পথ বেয়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ ‘সাংবিধানিক ও আইনগতভাবে’ কার্যকরের পাশাপাশি তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না ঐকমত্য কমিশন।
পট পরিবর্তনের পর দীর্ঘ আলাপ-আলোচনার ফসল হিসেবে প্রণয়ন করা এ সনদের ‘পূর্ণাঙ্গ সমন্বিত খসড়ায়’ দলগুলোর কাছে এমন অঙ্গীকার চায় কমিশন।
একই সঙ্গে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এ সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে বলে প্রস্তাব করা হয়েছে।
এমন আটটি অঙ্গীকারনামা রেখে বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে, তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। গত জুমুয়াবার জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমি জামাতের বদনাম করছি না। আমি শুধু দুটি জিনিসের তফাত দেখালাম। শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদের খসড়ায় রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে- রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাইবে।
আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে পাস করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই-তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হইবে। ’
সনদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার জায়গায় বলা হয়েছে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দ-ের মার্জনা, বিরাম মঞ্জুর করার বাকি অংশ পড়ুন...












