সিলেটে অননুমোদিত পাথর উত্তোলন:
জড়িত আ.লীগ, বিএনপি, জামাত ও সমন্বয়কদের সিন্ডিকেট
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সিলেট সংবাদদাতা:
তৎকালীন সরকারের সময়েও পরিবেশবাদীদের কারণে বিভিন্ন সময়ে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেয়া হয়। কিন্তু এরমধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের মদদপুষ্ট ব্যাবসায়ীরা বিভিন্ন অঞ্চলে অবৈধ ভাবে পাথর লুট অব্যাহত রাখে। অর্থাৎ গত ৬ বছর ধরে সরকার প্রতিবছর ৫ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হলেও পাথর লুট কিন্তু বন্ধ ছিলো না। পুরো টাকাই গিয়েছে আওয়ামী লুটেরাদের পকেটে।
৫ই আগস্টের পর কোয়ারিগুলোর নিয়ন্ত্রণে হাত বদল হয়েছে। আগে এটি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের শেল্টারে পাথর লুট হতো। যার বখরা পেতো আওয়ামী প্রশাসন। ৫ই আগস্টের পর কিছু দিন বন্ধ থাকলেও এখন কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন তথা লুটপাট অব্যাহত রয়েছে সমান গতিতে।
এই লুটপাট এখন নিয়ন্ত্রণ করছে ‘বহুদলীয়’ সিন্ডিকেট। যার কেন্দ্রে রয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মী গন। এমনকি পুনর্গঠিত এই সিন্ডিকেটে ব্যবসায়িক বা শ্রমিক পরিচয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যুক্ত রয়েছে।
এদিকে পাথর উত্তোলন ও কোয়ারি খুলে দেবার দাবিতে ব্যবসায়ী, শ্রমিকরা চাপ সৃষ্টি করতে থাকে। যার প্রেক্ষিতে পাথর উত্তোলন ইস্যুতে গত ২৭শে এপ্রিল উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সমস্যা সমাধানের প্রক্রিয়া তুলে ধরেন।
বক্তব্য অনুযায়ী- সরকার কোয়ারিগুলো খুলে দেবার পাশাপাশি পাথর খনিগুলোকে সিস্টেমেটিক ইজারা দিলে ইজারাদারকে জবাবদিহির মধ্যে রেখে পাথর উত্তোলন করানো সম্ভব। এতে লুট ঠেকানো এবং রাজস্ব দু’টিই মিলতো। তারা ইসিএভুক্ত এবং মামলার আওতায় না থাকা দেশের সব কোয়ারি খুলে দেয়ার অনুরোধ জানান। মাঠের কর্মকর্তারা বলেন, ইজারা দিলে নির্ধারিত ইজারাদার পাথর তুলবে। এখন যে যার শক্তিমত্তা প্রদর্শন করে দিনে রাতে পাথর তুলছে, সেটা বন্ধ হয়ে যাবে।
কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, ওই সভায় জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা এই প্রস্তাবনাকে কোনো গুরুত্বই দেয়নি। বরং সমস্যার সমাধান না করে উল্টো পাথর উত্তোলন বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেবার কথা বলে। তাদের মতে, দেশের অন্যান্য অঞ্চলের পাথর কোয়ারী খুলে দেয়া হলেও সিলেটের কোনো কোয়ারি খোলা যাবে না।
বাংলাদেশ যখন রিজার্ভ সংকটতায় কাতরাচ্ছে, ডলার সংকটের এই দুঃসময়ে নিজ দেশের পাথর কোয়ারী থেকে উন্নত মানের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারত থেকে কোটি কোটি ডলার খরচ করে নিম্ন মানের পাথর আমদানি করা হচ্ছে। এটা স্পষ্ট এই দুই উপদেষ্টা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, অথবা ভারতীয় আগ্রাসনের সামনে সারেন্ডার করেছে।
পাথর উত্তোলন বন্ধের ফলে প্রতিবছর ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় বন্ধ। উল্টো শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা খরচে ভারত থেকে পাথর আমদানি। আরেকদিকে নিম্ন মানের ভারতীয় পাথর আমদানি হচ্ছে। দেশে লক্ষ লক্ষ পাথর শ্রমিক বেকার হয়ে পড়েছে।
সরকারি ভাবে পুনরায় ইজারা পদ্ধতিতে নদী থেকে পাথর উত্তোলন শুরু না হলে লুটেরাদের হাতে হারিয়ে যাবে সাদা পাথরের মত আরো বহু পর্যটন অঞ্চল। পাশাপাশি দেশ হারাবে রাজস্ব, ভারতের পকেটে যাবে আমাদের রেমিট্যান্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












