সাভারে ভুল চিকিৎসায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আশুলিয়ার সাত বছরের শিশু সাহরা আমিনকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে এনেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার।
অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহরা। পরে তাকে মৃত অবস্থায় এনাম মেডিক্যালে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবার লাশ বাড়ি নিয়ে যায়। হাসপাতালের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটা ভুল চিকিৎসা না এক্সিডেন্ট।
একইদিন দুপুরে, সাভারের থানা বাসস্ট্যান্ড মডার্ন প্লাজার উপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল।
পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সাভার জুড়ে অবৈধ ও অনুমোদনহীন হাসপাতালের ছড়াছড়ি। গার্মেন্টস শ্রমিকসহ ভাসমান জনগোষ্ঠী দালালদের প্রলোভনে এসব তথাকথিত হাসপাতালে ভর্তি হয় এবং প্রতারিত হয়। ভুল চিকিৎসার কারণে বহু মানুষ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপে এসব ভুয়া হাসপাতাল দ্রুত বন্ধ করার দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)