বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুর পৌর শহরের অধিকাংশ জনগুরুত্বপূর্ণ সড়ক এখন খানাখন্দে ভরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারসহ শহরের অন্তত ডজনখানেক প্রধান সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
একদিকে খানাখন্দে ভরা অন্যদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মাদারীপুর পৌরসভা ও বিভিন্ন উপজেলার প্রায় দুই লাখ বাসিন্দা।
একাধিক সূত্র জানায়, জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে পুরানবাজার। শুধু শহরবাসী নয় এই বাজারে বিভিন্ন উপজেলার মানুষজনও নানা প্রয়োজনে আসেন। এখানে কাঁচা-বাজার, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়, জুতা, স্যান্ডেলসহ সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।
এছাড়াও পুরানবাজারে জেলার বেশির ভাগ ব্যাংকগুলো গড়ে ওঠায় লেনদেনের জন্যই এই সড়ক ব্যবহার করতে হয়। মাঝে মাঝে অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও তা বেশিদিন টিকছে না। ফলে উপজেলাবাসীসহ মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কালকিনি ও রাজৈর উপজেলাসহ মূল শহরের পশ্চিম দিকের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, ইটেরপুল, গোলাবাড়ি, থানতলী, পাকদী, খাগদী, চরমুগরিয়া, কুমারটেড, কালীরবাজার, শ্রীনদী, দুধখালী, মস্তফাপুর এবং ঘটকচরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা পুরানবাজার ঢ়ুকতে শহিদ বাচ্চু সড়কটি ব্যবহার করেন। এছাড়াও পুরাতন বিসিকে মালামাল আনা নেওয়া করতে এই সড়ক দিয়ে যাতায়াতের প্রয়োজন হয়। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিনের পর দিন বেহালদশায় পড়ে থাকে।
সড়কটির তরমুগরিয়া এলাকা থেকে কাজীর মোড় পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত হয়েছে। আবার কিছু জায়গায় খোয়া-পিচ উঠে গেছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে সড়কের গর্তগুলো পানিতে ভরে থাকে। ফলে এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও এই সড়কে আছে সামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির শিক্ষার্থীরা পড়ছেন ভোগান্তিতে।
শহরের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে পুরানবাজারের রেন্ডিতলা সড়ক। এই সড়কটিরও বেহালদশা। পুরানবাজারের রেন্ডিতলা থেকে মিলন সিনেমা হল হয়ে আমিরাবাদ সড়কেরও একই অবস্থা। সড়কটি দিয়ে পানিছত্র, কুলপদ্বি, ছিলারচর, মঠেরবাজার, খোয়াজপুর এলাকাসহ শহরের পূর্ব ও দক্ষিণ দিকের বাসিন্দাদের যাতায়াত করতে হয়। সড়কটিতে বড় বড় গর্তসহ বিভিন্ন জায়গায় খোয়া-পিচ উঠে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করছে -রিজভী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












