এক যুগে সর্বনিম্নে এডিপি বাস্তবায়ন
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পটপরিবর্তনেও দেশের উন্নয়ন প্রকল্প বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আসেনি। উল্টো চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে অগ্রগতি গত প্রায় এক যুগের মধ্যে হার সর্বনিম্নে। ২০১৩-১৪ অর্থবছরের জুলাই মাসে বাস্তবায়ন হার ছিল ৩ শতাংশ, আর গত জুলাই মাসে এই হার মাত্র ০.৬৯ শতাংশ। যেখানে গত ২০২৪ সালের জুলাই মাসে এত আন্দোলন রাজনৈতিক সঙ্কটের মধ্যেও বাস্তবায়ন হার ছিল ১.০৫ শতাংশ। ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৩৮টিই বিদেশী সহায়তার অর্থ একটিও খরচ করতে পারেনি। জিওবিও খরচ হয়নি ২০ মন্ত্রণালয় ও বিভাগের। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপির জুলাই মাসের অগ্রগতির তথ্য প্রকাশ করেছে। চলতি অর্থবছর এডিপির আকার ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। যেখানে সরকারি অর্থায়ন এক লাখ ৪৪ হাজার কোটি টাকা (৬০.৩৩ শতাংশ), প্রকল্প সহায়তা ৮৬ হাজার কোটি টাকা (৩৬.০৩ শতাংশ) এবং সংস্থার অর্থায়ন ৮ হাজার ৬৯৬ কোটি টাকা (৩.৬৪ শতাংশ)। এক হাজার ১৯৮টি বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি কখনোই পাচ্ছে না। বছর গেলেই আগের বছরের তুলনায় অগ্রগতি কম হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইতে এক হাজার ৬৪৪ কোটি ৬৬ লাখ টাকা খরচ হয়েছে। যা মোট বরাদ্দের মাত্র ০.৬৯ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)