সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
সকালে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে বেলা সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন- “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি।
অবস্থানকারীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যার আসামিরা অর্থের বিনিময়ে জামিন পাচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তাদের দাবি, অবিলম্বে উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে, পাশাপাশি বিচারকদেরও অপসারণ করতে হবে।
এসময় পুলিশ আন্দোলনকারীদের সচিবালয়ের দিকে অগ্রসর হতে বাধা দেয়। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, পুলিশ শহীদ পরিবারের সদস্যদের গালি ও লাথি দিয়েছে।
শহীদ আহনাফের মা সাফাত সিদ্দিকী বলেন, আমাদের অপমান করা হয়েছে। আমরা ন্যায্য দাবি আদায় করেই ছাড়ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)