মালয়েশিয়ায় শ্রমবাজার নষ্টের নেপথ্যে:
মন্ত্রী সচিব এজেন্সি পুলিশ সিন্ডিকেট
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ায় শ্রমবাজার নষ্টের নেপথ্যে মন্ত্রী, সচিব, এজেন্সি এবং পুলিশের কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা পাচারে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব আহমেদ মুনিরুছ সালেহীনসহ ১০৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদিকে ওই ১০৩ জনের মধ্যে সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন, সাবেক এমপি বেনজির আহমেদ ও নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সিআইডিকে মালয়েশিয়ার তদন্ত সংস্থাও অনুরোধ জানিয়েছে। তবে গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় করা মানব পাচারের মামলা সূত্রে শ্রমবাজার নষ্টের নেপথ্যের তথ্য বেরিয়ে আসে। মামলাটি করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাব খান। এর প্রায় ২০ দিনের মাথায় মানব পাচারের অভিযুক্ত হয়ে তিনি নিজেই মালয়েশিয়ার পুত্রজায়ায় গ্রেপ্তার হন। এদিকে তার ভুল মামলা রেকর্ড ও পরবর্তী পদক্ষেপে প্রক্রিয়াগত ভুলের জন্য এসআই, পরিদর্শক ও এসপিসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সিআইডি পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, প্রথমে মামলাটি তদন্ত করেন পল্টন থানার এসআই নাজমুল ইসলাম। পরে তদন্ত স্থানান্তরিত হলে গত ১৭ জুলাই মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন সিআইডি পরিদর্শক রাসেল। তিনি জানান, তদন্তে যা পাওয়া গেছে সেই মোতাবেক প্রতিবেদন দেওয়া হয়েছে।
জানতে চাইলে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, মামলাটির প্রক্রিয়াগত ভুল ছিল। এখানে চাঁদাবাজি ও মানব পাচারের কোনো উপাদান পাওয়া যায়নি। তবে মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের বিষয়ে মানি লন্ডারিংয়ে অভিযোগে তদন্ত চলমান রয়েছে। আর যারা মামলাটির প্রক্রিয়াগত ভুলে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, মামলাটিতে তথ্যগত উপাদান না থাকলেও তা রেকর্ড করেন পল্টন থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন। ওই মামলায় শুধু গ্রেপ্তার হন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। অথচ প্রথম তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম সব আসামি গ্রেপ্তার হয়েছে জানিয়ে মালয়েশিয়া সরকারের কাছে চিঠি দেন। চিঠিতে তিনি ওই দেশের ইমিগ্রেশনের সফটওয়্যার ‘এফডব্লিউসিএমএস’ বাংলাদেশিদের জন্য বন্ধেরও আবেদন করেন। এই চিঠি ওসির মাধ্যমে পুলিশ সদরদপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) এআইজি আলী হায়দার চৌধুরীর কাছে পাঠানো হয়। তিনি তা সরাসরি মালয়েশিয়ায় পাঠিয়ে দেন। কিন্তু এসব চিঠি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে মন্ত্রণালয় ঘুরে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। এই প্রক্রিয়া লঙ্ঘন করায় ওই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছে সিআইডি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












