আইসিইউসংকট:
এক বেডের জন্য ৭০ জনের অপেক্ষা
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা আবুল হাশেম (৭৫)। প্রথমে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। তার ছেলে গণমাধ্যমকর্মী সাইফুল জুয়েল বলেন, ‘টিবি হাসপাতালে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার্ড করা হয়। চিকিৎসক বলেন ছয় ঘণ্টার মধ্যে বাবাকে আইসিইউতে নিতে হবে। ঢামেক হাসপাতালে গিয়ে দেখি আইসিইউর জন্য দীর্ঘ সিরিয়াল। আবেদন জমা দিয়ে বাবাকে বাঁচাতে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। ২৫ দিন পর ঢামেক হাসপাতালে আইসিইউর ব্যবস্থা হলেও বাবাকে আর নিয়ে যেতে পারিনি। ওই দিন বাবা মারা যান। ’
এ চিত্র শুধু সাইফুল জুয়েলের নয়, রাজধানীর সরকারি হাসপাতালের আইসিইউর প্রতিদিন শত শত স্বজনের এমন আহাজারি চোখে পড়ে। মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় স্বজনদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে একটি শয্যার জন্য প্রায় ৭০ জন মুমূর্ষু রোগী প্রতিদিন অপেক্ষায় থাকেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতালসহ অন্য সরকারি হাসপাতালের আইসিইউ সবসময় রোগীতে ভর্তি থাকে। বেসরকারি হাসপাতালের আইসিইউর চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় রোগীর স্বজনরা চেষ্টা করেন সরকারি হাসপাতালে একটা আইসিইউ শয্যার ব্যবস্থা করতে। এই টানাপোড়নের মধ্যে অচল হয়ে পড়ে আছে দেশের ১২টি হাসপাতালের আইসিইউ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর বলেন, জনবলের অভাবে এসব হাসপাতালের আইসিইউ চালু করা যাচ্ছে না। অপারেশনাল প্ল্যান (ওপি) বন্ধ হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট সব পর্যায়ের কর্মীর সংকট আছে। চিকিৎসক নিয়োগ এবং পদোন্নতি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত এ সংকট কাটিয়ে ওঠার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, এ হাসপাতালে ১৪০টি আইসিইউ শয্যা এবং ৪০টি এইচডিইউ রয়েছে। এ সংখ্যার দ্বিগুণ আইসিইউ থাকলে রোগী এলে ফেরাতে হতো না। প্রতিদিন প্রায় ৬০-৭০টি আবেদন আসে আইসিইউ শয্যার জন্য। আমাদের এ হাসপাতালে প্রতিদিন ৪ হাজার রোগী ভর্তি থাকে। এ রোগীদের অনেকের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। এ ছাড়া ঢাকার বাইরে থেকে অনেক রোগীকে এখানে রেফার্ড করা হয়। এমনকি ঢাকার অনেক টারশিয়ারি হাসপাতাল ও আমাদের এখানে রোগী রেফার্ড করে। এরপর ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর জন্য অনুরোধ আসে। এর মধ্যে হয়তো প্রতিদিন ৩-৪ জন রোগীকে আইসিইউ রোগীর ব্যবস্থা করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












