স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপির নেতাকর্মীরা
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ফেনী সংবাদদাতা:
পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। সুবার বাজারের পশ্চিম পাশের সড়ক ও সুবার বাজার-মনিপুর সড়কের বিভিন্ন স্থানে সুরকি ও বালু ফেলে সড়কগুলো মেরামত করা হয়।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ভাঙা সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচল উপযোগী করেন মির্জানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, ২০২৪-২৫ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। এসব সড়ক দিয়ে মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহম্মদ খোন্দকার বলেন, বিগত বন্যায় ভেঙে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। বিএনপির ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশে জনকল্যাণে এসব সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। বিএনপি গণমানুষের দল হিসেবে সব সময় জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)