নানা শর্তে মাত্র ৪ মাসের জন্য পর্যটকদের জন্য খোলা হচ্ছে নারিকেল দ্বীপ -খুলছে নভেম্বরে, শেষ দুই মাস রাতে অবস্থান করা যাবে
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও অন্তবর্তীকালীন নারিকেল দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এতে করে পর্যটন খাত যেমন সংকটে পড়েছে তেমনি দ্বীপবাসীও জীবিকা সংকটে পড়েন। তবে এবার ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য মাত্র ৪ মাসের জন্য শর্ত সাপেক্ষে নারিকেল দ্বীপ খুলে দেয়া হবে। দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ মাস পর্যটকদের জন্য খোলা থাকবে। প্রতিদিন ২ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রথম দুই মাস দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান দ্বীপ খুলে দেয়া সম্পর্কে এ তথ্য জানান।
নারিকেল দ্বীপ কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। পর্যটন খোলার আগে আমাদের বিভিন্ন বিষয় দেখতে হয়- একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে, যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের হেরিটেজ জায়গা প্রবাল সংরক্ষণ করতে হবে। আমরা আশা করছি পহেলা নভেম্বর থেকে আমরা খুলব। সীমিতভাবে প্রতিদিন ২ হাজার করে যাবে।
তিনি বলেন, এ বিষয়ে একটা সফটওয়্যার এরই মধ্যে আমরা তৈরি করেছি। এখন জাহাজ শিল্পের সঙ্গে সেটি ইন্টিগ্রেশনের কাজ চলছে। আমরা আশা করি এটি নির্ধারিত সময়ে চালু করতে পারবো। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে।
‘আমরা মনে করছি প্রথমে দিনে ভ্রমণ শুরু হবে। শেষের দু-মাস রাতে দ্বীপে থাকতে পারবে। তবে সংখ্যাটা ২ হাজারই থাকবে। এবার আমরা সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করবো’ বলেন নাসরীন জাহান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)