আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধুতালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।
এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, এই নৌপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদমাধ্যম যে দাবি করে আসছে, তা সত্য বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মরাধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান নামে এক জামাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল জুমুয়াবার ভোরে পলাশবাড়ি উপজেলার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামাতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি। এছাড়াও সে পলাশবাড়ী পৌর জামাতের সাবেক আমির ও ১৩/১৪ সালের পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলো।
গত ২৫ মার্চ রাত ১০টার কিছু সময় আগে পলাশবাড়ী উপজেলা জামাতের যুব বিভাগের বায়তুল ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বন্দর। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও তেলবাহী মোট ৩৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ২৭টি জাহাজ এরই মধ্যে পণ্য খালাস শেষ করে বন্দর ত্যাগ করেছে।
বন্দর সূত্রে জানা গেছে, মোট ৩৪টি জাহাজের মধ্যে ২৭টি জাহাজ সফলভাবে পণ্য খালাস সম্পন্ন করে গন্তব্যে ফিরে গেছে।
এর মধ্যে কাতার ও অস্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশি^ক জ্বালানি বাজারকে হুমকির মুখে ফেলায় অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তিন লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়।
ডিজেল বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত পেট্রোলিয়াম পণ্য এবং দেশটি তার পেট্রোলিয়ামের চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করে। ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণ এশিয়ার এই দেশটি ৬৮ ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতি স্থিতিশীল করতে ২ বিলিয়ন ডলারের বেশি জরুরি বিদেশি সহায়তা পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
বাংলাদেশ তার জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশ মেটাতে আমদানির ওপর নির্ভর করে। সাম্প্রতিক সময়ে বিশ^বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে সরকার তেল রেশনিং করতে বাধ্য হয়েছে। তবে ঈদুল ফিতর উপলক্ষে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জুমুয়াবার জানান, বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক কর আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অর্থবছর শেষে এই ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে সংস্থাটির শুল্ককর আদায়ের লক্ষ্য ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। যদিও এ সময়ে রাজস্ব আদায়ে আগের বছরের তুলনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনিয়মের দায়ে রাজধানীতে অভিযান পরিচালনার পর আরও পাঁচ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত তিনদিন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় গঠিত টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
এর মধ্যে রাজধানীর নিমতলীর মজেদ সরকার রোডের আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, হোসনি দালান রোডের একটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্লাড বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমাদ্বান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেমিটেন্সের গতি বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। ফলে একক মাস হিসেবে রেমিট্যান্স প্রাপ্তিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে মার্চ মাস। এখন পর্যন্ত বিশে^র বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩.০৫ বিলিয়ন (৩০৫ কোটি) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৭ হাজার ২১০ কোটি টাকা।
গতকাল বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানে মার্কিন হামলার প্রায় এক মাস অতিক্রান্ত হতে চললেও যুদ্ধের প্রকৃত অবস্থা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই চরম বিভ্রান্তি লক্ষ করা যাচ্ছে। ট্রাম্পের অবস্থান দুই মেরুর মধ্যে দুলছে।
যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প একাধিকবার ‘বিজয়’ ঘোষণা করেছে, যা নিয়ে খোদ পেন্টাগনেই বিস্ময় তৈরি হয়েছে। গত তিন সপ্তাহের জনসমক্ষে দেওয়া বক্তব্য বিশ্লেষণ করলে এক অদ্ভুত চিত্র ফুটে ওঠে:
৭ মার্চ: ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করে, ‘আমরা ইতিমধ্যে জিতে গেছি।’ ব্রিটিশ রয়্যাল নেভি যখন উপসাগরীয় অঞ্চলে তাদের বিমানবাহী রণতরি পাঠানোর কথা ভাব বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
তেলের সংকটকে কাজে লাগিয়ে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের কারণে জামালপুরেও তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেল সরবরাহ সীমিত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। এই সুযোগে একটি সিন্ডিকেট পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে চড়া দামে বিক্রি করছে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাতে ওই চক্রটি বাকি অংশ পড়ুন...












