৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ৭
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জামালপুর সংবাদদাতা:
তেলের সংকটকে কাজে লাগিয়ে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের কারণে জামালপুরেও তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেল সরবরাহ সীমিত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। এই সুযোগে একটি সিন্ডিকেট পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে চড়া দামে বিক্রি করছে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাতে ওই চক্রটি ১৪টি ড্রামে ভরে বিপুল পরিমাণ পেট্রোল কেন্দুয়া কালিবাড়ি বাজারে মজুত করে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে তারা এই তেল বিক্রির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাজারে হানা দেয়। পরে ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ৭ জনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে জব্দকৃত তেলসহ ৭ জনকে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)