জ্বালানি ও এলএনজি সংকট:
২ বিলিয়ন ডলার সহায়তা খুঁজছে বাংলাদেশ
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতি স্থিতিশীল করতে ২ বিলিয়ন ডলারের বেশি জরুরি বিদেশি সহায়তা পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
বাংলাদেশ তার জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশ মেটাতে আমদানির ওপর নির্ভর করে। সাম্প্রতিক সময়ে বিশ^বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে সরকার তেল রেশনিং করতে বাধ্য হয়েছে। তবে ঈদুল ফিতর উপলক্ষে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জুমুয়াবার জানান, ঢাকা বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ^ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মতো সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে।
তিনি বলেন, জ্বালানি খাতে সহায়তার জন্য বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। এটি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।
উপদেষ্টা জানান, বর্তমান কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১.৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা করছে সরকার। এছাড়া এডিবির বাজেট সহায়তা বাবদ ৫০০ মিলিয়ন ডলারের পাশাপাশি আরও ২৫০ থেকে ৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, আইএমএফের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। তারা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের অনুরোধ জানাব যেন জুলাইয়ের পরিবর্তে এই অর্থ বর্তমান অর্থবছরের মধ্যেই ছাড় করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)