ইরানে আগ্রাসন:
শুরু থেকে যেসব পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে ট্রাম্প
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইরানে মার্কিন হামলার প্রায় এক মাস অতিক্রান্ত হতে চললেও যুদ্ধের প্রকৃত অবস্থা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই চরম বিভ্রান্তি লক্ষ করা যাচ্ছে। ট্রাম্পের অবস্থান দুই মেরুর মধ্যে দুলছে।
যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প একাধিকবার ‘বিজয়’ ঘোষণা করেছে, যা নিয়ে খোদ পেন্টাগনেই বিস্ময় তৈরি হয়েছে। গত তিন সপ্তাহের জনসমক্ষে দেওয়া বক্তব্য বিশ্লেষণ করলে এক অদ্ভুত চিত্র ফুটে ওঠে:
৭ মার্চ: ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করে, ‘আমরা ইতিমধ্যে জিতে গেছি।’ ব্রিটিশ রয়্যাল নেভি যখন উপসাগরীয় অঞ্চলে তাদের বিমানবাহী রণতরি পাঠানোর কথা ভাবছিল, তখন ট্রাম্প অনেকটা ‘ধন্যবাদ, তবে দরকার নেই’ ভঙ্গিতে তাদের প্রত্যাখ্যান করে।
৯ মার্চ: দুই দিন পরেই এক সংবাদ সম্মেলনে সে সুর পাল্টে বলে, ‘আমরা সামরিক লক্ষ্য অর্জনে বড় পদক্ষেপ নিচ্ছি। কেউ কেউ বলতে পারেন কাজ প্রায় শেষ।’
১১ মার্চ: কেনটাকির হেব্রন র্যালিতে সে চূড়ান্ত ঘোষণা দেয়, ‘আমরা জিতে গেছি। প্রথম এক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে গিয়েছিল।’
অথচ গত মঙ্গলবার ওভাল অফিসে বসে ট্রাম্প আবারও দাবি করে, যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং কেবল ‘ফেক নিউজ’ মিডিয়াই এটিকে জিইয়ে রাখতে চাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ১ হাজার মার্কিন সেনা নতুন করে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
৬ মার্চ ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছিলো। সেই সময় ধারণা করা হয়েছিল, মার্কিন হামলায় ইরানি শাসনব্যবস্থা ধসে পড়বে। কিন্তু শাসনব্যবস্থা টিকে থাকায় ট্রাম্প এখন আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)